অবশেষে প্রযোজকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা শাকিব খানের

ইতিমধ্যেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা করেছেন নায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই ঢালিউড উত্তাল। কেন? সৌজন্যে ফের বিতর্কিত নায়ক শাকিব খান। ২০১৬ সালে তাঁর ছবি ‘অপারেশন অগ্নিপথ’কে নিয়েই যত গণ্ডগোল। এই ছবির শ্যুটিংয়ে গিয়ে নাকি সহ মহিলা প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব। এরপর পুলিশের গ্রেপ্তারের ভয়ে দেশে পালিয়ে আসেন তিনি। এমনকি সেখানে গিয়ে শরীরের চাহিদা মেটানোর জন্যে একাধিক যৌনকর্মীর সঙ্গে সহবাস করতেন শাকিব। আর সেই টাকা পয়সা চোকাতে হত প্রযোজকদের। এমনটাই অভিযোগ এনেছেন ছবির প্রযোজক। তবে প্রযোজকের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সুপারস্টার, তাঁর দাবি ওই ব্যক্তি তাঁর ছবির প্রযোজকই ছিলেন না। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানাতেও যান শাকিব। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নেন নি।

তবে এই ঘটনার পক্ষে সবাই শাকিবকেই সমর্থন জানিয়েছেন। শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীও স্বামীর পাশে দাঁড়িয়েছেন, তিনি জানিয়েছেন শাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। শেষমেশ বিজয়ের হাসি হাসলেন শাকিবই। কারণ তাঁর নামে ধর্ষণের অভিযোগ উঠলেও তাঁর পরিবার বিশ্বাস করেনি। আর সেখানেই অভিনেতার জয়। পরিবার ও কাছের মানুষদের বোঝাতে পেরেছেন তিনি যে, এসব ফাঁদ ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার বিকেলে অভিনেতার গুলশানের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। বোবা থাকার দিন শেষ। তবে ইতিমধ্যেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা করেছেন নায়ক। 

সংবাদ সম্মেলনে শাকিব আরও বলেন, “আমি সব কলাকুশলী ও শিল্পীদের কাছে একটি বার্তাই দিতে চেয়েছি যে, যার সঙ্গেই যে অন্যায় হবে, কেউ আর মুখ বুঝে থেকো না, সমঝোতা করো না। প্রতিবাদ করো। দেশে আইন-প্রশাসন আছে, বিচারটা ঠিকই হবে।” সেই কারণেই আজ খুশির জোয়ার বইছে শাকিবের মনে। 

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের