জীবনদান পেয়ে শাহিন আফ্রিদিকে চূর্ণ করলেন ওয়েড, ফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া

শাহিন শাহ আফ্রিদি, টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই নামটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহিন শাহ আফ্রিদি, টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই নামটি। আর হবে নাই বা কে, এই তরুণ পাক পেসারের দাপটের জন্যই বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে সেই নায়ক শাহিনই হয়ে উঠলেন ভিলেন। ১৯ তম ওভারে তাঁকে চূর্ণ করে ম্যাচ জিতিয়ে দিলেন ম্যাথু ওয়েড। ৫ উইকেটে জিতে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া।

দরকার ছিল ১২ বলে ২২ রান। স্টোইনিস পেলেন জীবন দান। বল রিজওয়ান তালুবন্দি করার আগেই মাটিতে পড়ে গেল। পরের বলে বল গিয়ে লাগল স্টোইনিসের পায়ে। রান নিলেন তিনি। পাক ক্রিকেটাররা এলবিডব্লু আউটের আবেদন জানালেন। কিন্তু বল পিচিং আউটসাউডের জন্য কাজে এল না রিভিউও। পরের বল হোয়াইড করে বসলেন শাহিন। কিন্তু তার পরের বলটিতেই লেখা ছিল ম্যাচের ভাগ্য। হাসান আলির হাত থেকে পড়ে গেল ম্যাথু ওয়েডের ক্যাচ। আরও ২ রান যুক্ত হল অজিদের খাতায়। সেই সঙ্গে কাপটাও ফসকে গেল পাকিস্তানের হাত থেকে। এরপর বাকি ছিল ৯ বলে ১৮ রান। পরপর তিন বলেই টুর্নামেন্টের অন্যতম সফল পেসার শাহিনশাহ আফ্রিদিকে ছক্কা মারলেন ওয়েড। ফলে সহজেই ম্যাচ জিতে নিল অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। 

সেই সঙ্গে শাহিন আফ্রিদি নামক অস্ত্রটিকে কী করে ভোঁতা বানাতে হয় সেটাও দেখিয়ে দিলেন এই ব্যাটসম্যান। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল অজিরা।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চদের সামনে ১৭৭ রানের টার্গেট রাখে পাক দল। তবে ৯৬ রানে ৫ উইকেট হারালেও স্টোইনিস (৪০) এবং ওয়েডের (৪১) দাপটে ম্যাচ জিতে নেয় ২০১০-র রানার্সরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে