গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে তলব ইডির

শনিবার তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার (Cattle Smuggling) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।

ইডি সূত্রের খবর, গরু পাচার মামলার তদন্তে নেমে ইডির গোয়ান্দারা জানতে পেরেছেন এই চক্রের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আইসি মহম্মদ আলির। শুধু তাই নয় গত কয়েক মাস ধরে অনুব্রত মণ্ডলের মামলা লড়ার খরচও জুগিয়েছেন তিনি। সেই বিষয়েও গোয়েন্দারা তাঁকে জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী শনিবার মহম্মদ আলিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য এর আগে আসানসোল (Asansol) জেল সুপার কৃপাময় নন্দীকে (Kripamay Nandi) ইডি তলব করেছে। গরুপাচার (Cow Smuggling Case) মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।আগামী ৫ এপ্রিল দিল্লিতে (Delhi) ইডির (Enforcement Directorate) সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কৃপাময় নন্দীর ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের টিএমসিপি নেতা কৃপাময় ঘোষ ও সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যাকেও ইডির দিল্লির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়বার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতর রাঁধুনি বিজয় রজককেও।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের