রাহুলের নিরাপত্তাও প্রত্যাহার করে নিচ্ছে শাহী মন্ত্রক

রাহুল গান্ধির জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে মোদি সরকার। সূত্রে জানা গিয়েছে তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ তুলেছিলেন, রাহুল গান্ধিকে(Rahul Gandhi) হিরো বানাতে চাইছে মোদি সরকার(Modi Government)। এবার সেই কথারইও প্রতিধ্বনি মিলতে শুরু করে দিল জাতীয় স্তরের রাজনীতিতে। খারিজ করে দেওয়া হয়েছে রাহুল গান্ধির সাংসদ পদ। এবার সূত্রে জানা গিয়েছে, রাহুলের নিরাপত্তাও প্রত্যাহার করে নিতে চলেছে মোদি সরকারের শাহী মন্ত্রক। মানে অমিত শাহের(Amit Shah) হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Central Home Ministry)। এখন রাহুল Z+ (জেড প্লাস) ক্যাটাগরীর(Z+ Catagory) নিরাপত্তা পান। সেই নিরাপত্তাও এবার প্রত্যাহারের পথে হাঁটা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক যা রাহুলের জীবনকে অনেকটাই বিপদের মুখে ঠেলে দিতে চলেছে। ভুললে চলবে না রাহুল দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির(Indira Gandhi) নাতি এবং আরেক প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির(Rajib Gandhi) পুত্র। দেশের এই দুই প্রধানমন্ত্রী আততায়ীর হাতে প্রাণ দিয়েছেন দেশের সার্বভৌমতা ও একতা বজায় রাখতে গিয়ে।

রাহুলের সাংসদ পদ খারিজকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতীয় স্তরের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কংগ্রেস সাফ জানিয়েছে, ‘রাহুল সত্যি কথা বলেছেন। আমজনতার দাবির কথা বলেছেন। তাই তাঁকে আর দেশের সংসদের অন্দরে রাখতে পারল না মোদি সরকার। তাই তাঁকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হল।’ তবে রাহুলের সাংসদ পদ খারিজ ঘিরে এবার দেশজুড়ে বিজেপি বিরোধী, মোদি বিরোধী আন্দোলন শুরু করতে চলেছেন। কিন্তু এসবের মধ্যে এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাহুলের নিরাপত্তা। যদি সত্যি সত্যি তাঁর Z+ (জেড প্লাস) ক্যাটাগরীর নিরাপত্তা প্রতাহৃত হয় তাহলে তাঁর জীবননাশের আশঙ্কা অনেকটাই বেড়ে যায় বৈকি। কার্যত রাহুলকে যে মোদি সরকার ও গেরুয়া শিবির ভয় পেতে শুরু করে দিয়েছে এটা তার সব থেকে বড় নমুণা। তৃণমূলের তরফ থেকে অবশ্য এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য রাহুল কেরলের ওয়েনাদ লোকসভা কেন্দ্রের সাংসদ।

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন