সুখবর, কর্মচারিদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা কেন্দ্রের

শুক্রবার রাতেই চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। শুক্রবার রাতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। চার শতাংশ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মোট ডিএ প্রাপ্তি হবে মূল বেতনের (বেসিক) ৪২ শতাংশ। পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হবে ওই মহার্ঘ ভাতা। অর্থাৎ জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের বেতনে সংশোধিত ডিএ-র টাকা দেওয়া হবে। ফলস্বরূপ কর্মচারীদের দুই মাসের ডিএ বকেয়াও দেবে সরকার। মার্চ মাসের বেতনের সঙ্গেই মিলবে বকেয়া ডিএ।  

প্রতি বছর দুই বার করে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। গত বছর  ২০২২ সালের ১ এপ্রিল ও ১ জুলাই ৩ ও ৪ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল। অর্থা‍ৎ এক বছরে সাত শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। চলতি বছরেও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কেন্দ্রের সরকারি চাকুরিজীবীদের ডিএ বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিতে এদিন রাতে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই বৈঠকেই ডিএ বৃদ্ধির সবুজসঙ্কেত দেওয়া হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে দেশবাসীর নজর ঘোরাতে এদিন আচমকাই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্র। সিপিআই অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতা চার দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু, যেহেতু কেন্দ্রীয় কর্মচারীদের রাউন্ড ফিগারে দেওয়া হয়, তাই চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে সূত্রের খবর। বাড়তি ডিএ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১২ হাজার ৮১৫ কোটি টাকা। উপকৃত হবেন এক কোটি বর্তমান ও পেনশনভোগী সরকারি কর্মচারি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২