Loading live market data...
Loading active stocks...
Connecting...

শিক্ষাদানে অভিনব পদ্ধতির জন্য ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাঁকুড়া

বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারকে এই পুরস্কারপ্রাপ্তির কথা জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়া (Bankura) জেলার মুকুটে নতুন পালক। পড়ুয়াদের অভিনব পদ্ধতিতে শিক্ষাদানের জন্য ‘প্রাইম মিনিস্টারস অ‌্যাওয়ার্ড’ (Prime Minister’s Awards) পাচ্ছে জঙ্গলমহলের এই জেলা। বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারকে এই পুরস্কারপ্রাপ্তির কথা জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। পুরস্কারপ্রাপ্তির খবরে খুশির আবহ বাঁকুড়া জেলা প্রশাসনের কর্মীদের মধ্যে।

জানা গিয়েছে, ‘প্রোমোটিং কোয়ালিটি এডুকেশন ইউথ অ‌্যান্ড ইক্যুইটেবল অ‌্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট’ ক‌্যাটেগরিতে এই পুরস্কার পাচ্ছে বাঁকুড়া। সমগ্র শিক্ষা মিশনে দেশের সেরা জেলাগুলিকে ‘প্রাইম মিনিস্টারস অ‌্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার একাধিক স্কুল শিশুদের শিক্ষাদানের জন্য অভিনব পদ্ধতি অনুসরণ করে। অঙ্কভীতি কাটাতে ছড়ায় ছড়ায় পড়িয়েছেন শিক্ষক শিক্ষিকারা। করোনা পর্বের সময়েও নতুন উপায়ে শিক্ষাদান চালু রাখা হয়েছিল জেলার একাধিক স্কুলে। 

উল্লেখ্য এর আগে গত বছর ‘অপারেশন পুষ্টি’-তে ভালো কাজের জন্য স্কচ পুরস্কার পায় বাঁকুড়া জেলা প্রশাসন। এই কর্মসূচির ফলে ১৬২৭ জন শিশু অপুষ্টি কাটিয়ে উঠতে সাহায্য করেছে। পুরস্কার পাওয়ার পর বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার এর নেতৃত্বে জেলা প্রশাসন ওই পুরস্কার জিতেছিল।

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

গায়ের দুর্গন্ধে একাকার? জানুন গরমকালে কী কী মেনে চললে নিস্তার পাবেন!

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

৮৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ

৫০ বছর পর শনি জয়ন্তীতে কেদার যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৪ রাশির জাতকদের

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়