চিনা প্রতিপক্ষকে ঘুষিতে কাবু করে বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন সুইটি

সুইটিকে নিয়ে সাতজন ভারতীয় বক্সার বিশ্বচ্যাম্পিয়ন হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশিপে ভারতীয় মহিলা বক্সারদের দাপট অব্যাহত। শনিবার সন্ধেয় ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার বক্সার লুৎসাইখান আলতানসেতসেগকে হারিয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন ২২ বছরের নীতু ঘঙ্ঘাস। আর রাতে ৮১ কেজি বিভাগে চিনের ওয়াং লিনাকে হারিয়ে সোনা জিতলেন সুইটি বোরা। বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সুইটির হাত ধরে ১২ নম্বর পদক জিতল ভারত। তাঁকে নিয়ে সাতজন ভারতীয় বক্সার বিশ্বচ্যাম্পিয়ন হলেন। তার মধ্যে অবশ্য মেরি কম একাই ছ’বার বিশ্ব সেরার শিরোপা পেয়েছেন।

চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ান ৪৮, ৭৫, ৮১ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন চার ভারতীয় বক্সার নীতু ঘঙ্ঘাস,  লভলিনা বরগোহাইঁ, নিখাত জ়ারিন ও সুইটি বোরা। তবে চার জনের মধ্যে সবাই বেশি আশাবাদী ছিলেন অলিম্পিকে পদকজয়ী লভলিনাকে নিয়ে। কিন্তু ফাইনালে ভারতীয় মেয়েরা কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সু এমা গ্রিনট্রিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ৮১ কেজি বিভাগে ফাইনালে ওঠা সুইটি ইন্দিরা গান্ধি স্পোর্টস কমপ্লেক্সে এদিন রাতে চিনা প্রতিদ্বন্দ্বী ওয়াং লিনার সঙ্গে চোখে চোখ রেখেই লড়ে গেলেন।

কার্যত দুই প্রতিপক্ষই একে অন্যের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালালেন। প্রথম রাউন্ডে যেমন প্রতিপক্ষের ওপরে একের পর ঘুষি ছুঁড়ছিলেন সুইটি, তেমনই দ্বিতীয় রাউন্ডে চিনের লিনাও বেশ কয়েকটি জব্বর ঘুষি ছুঁড়ে ম্যাচে ফিরে আসেন। তবে শেষ পর্যন্ত অবশ্য বাজিমাত করেছেন সুইটি। ৪-৩ ব্যবধানে চিনা প্রতিপক্ষকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দিয়েছেন।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর