সাতসকালে দিঘা-কলকাতা জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, আহত ২৭

রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিগন্যাল পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident)। দিঘা-কলকাতা ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিগন্যাল পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামতারকে সিগন্যাল পয়েন্টের কাছে মেচেদাগামী একটি এসবিএসটিসি (SBSTC) বাসের পিছনে আচমকা এসে সজোরে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে-মুচড়ে যায় তেল ট্যাঙ্কারটি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। বাসের মধ্যে থাকা যাত্রীরা দুর্ঘটনার ফলে আহত হন। তেল ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পাশাপাশি তেল ট্যাঙ্কারটির চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন তাঁরা। জখম যাত্রীদের ও চালক খালাসিকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

অন্যদিকে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও তেল ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়দের দাবি, সিগন্যাল ব্যবস্থা ঠিক না থাকায় এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর প্রশাসনের কাছে সিগন্যাল ব্যবস্থা ঠিক করার দাবি জানিয়ে কিছুক্ষণ রাস্তা আটকে বিক্ষোভও দেখান তাঁরা। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, এই প্রথম নয়, বারবারই দুর্ঘটনা ঘটছে এখানে। কয়েকদিন আগেই একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের