বিজেপির সাংসদ-বিধায়কদের সঙ্গে একই মঞ্চে বিলকিস বানোর ধর্ষক

গত বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে গণধর্ষণের শিকার বিলকিস বানোর ধর্ষকদের মাথার ওপরে যে বিজেপি নেতাদের আশীর্বাদের হাত রয়েছে ফের একবার প্রমাণিত হয়ে গেল। শনিবারই দাহোদ জেলায় এক সরকারি অনুষ্ঠানের মঞ্চে বিজেপির সাংসদ-বিধায়কদের সঙ্গে হাজির ছিলেন বিলকিস বানোর গণধর্ষণকারীদের মধ্যে অন্যতম শৈলেশ চিমনলাল ভাট। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ধর্ষকের সঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের মঞ্চ আলোকিত করে বসে থাকার ছবি। অনেক নেটা নাগরিকই বিজেপি নেতাদের খোঁচা দিয়ে বলেছেন, ‘ধর্ষকের সঙ্গে একই মঞ্চে বসতে গিয়ে লজ্জাটুকু পেলেন না?’

২০০২ সালে গুজরাতে স্বাধীন ভারতের সবচেয়ে ভয়াবহ দাঙ্গা সংগঠিত হয়েছিল। মুসলিমদের সবক শেখাতে আসরে নেমে পড়েছিলেন গেরুয়া শিবিরের গুণ্ডা তথা স্বঘোষিত হিন্দুত্ববাদীরা। সেই সময়ে পাঁচ মাসের গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ করেছিলেন হিন্দু কট্টরবাদী সংগঠনের একাধিক সদস্য। এমনকী তাঁর পরিবারের সাতজনকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল ধর্ষকরা। ২০০৮ সালে বিলকিসের গণধর্ষণে জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। কিন্তু গত বছরের ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১১ ধর্ষককে সসম্মানে জেল থেকে মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। জেল থেকে মুক্তির পরেই ওই ১১ ধর্ষককে বীরের সংবর্দনা দিয়েছিল বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। গণধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে মামলা। আজ সোমবারই ওই মামলার শুনানি রয়েছে।

শীর্ষ আদালতে মামলার শুনানির আগেই ধর্ষকদের পাশে খুল্লামখুল্লাভাবে দাঁড়িয়েছেন গুজরাতের বিজেপি সাংসদ ও বিধায়করা। শনিবার দাহোদ জেলার কারমাদি গ্রামে পানীয় জল প্রকল্পের এক অনুষ্ঠানে স্থানীয় বিজেপি সাংসদ যসবন্ত সিন বাভোর ও লিমখেড়ার পদ্ম বিধায়ক শৈলেশ বাভোরের সঙ্গে হাজির ছিলেন বিলকিস বানোর গণধর্ষণের অন্যতম আসামী শৈলেশ চিমনলাল ভাট। ওই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপি সাংসদ ও বিধায়ক এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS