‘কিছু গল্পের জন্যে কষ্ট করতে ভাল লাগে’, ওজনে ৫০ থেকে ৯০ কেজি হয়ে ওঠার গল্প শোনালেন ঋতাভরী

আমি যখন স্ক্রিপ্ট শুনি আমি বুঝে গিয়েছিলাম যে আমায় এই চরিত্রের জন্য ১৫-২০ কিলো ওজন বাড়াতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজে নারীরা এখনও পরাধীন। তাঁদের যেকোনও দোষে ঝাঁপিয়ে পড়েন গোটা পুরুষতান্ত্রিক সমাজ। মহিলাদের ভুল ধরতে একেবারে এক্সপার্ট সকলেই। বর্তমানে সমাজে মেয়েদের সৌন্দর্য বিচার হয়, তাঁদের ফিগারে। মেয়েরা মানেই লোকজনের কল্পনা মাফিক, নায়িকাদের মতো স্লিম-ফিট, একেবারে ছিমছাম। সাধারণত নায়িকাদেরও তেমন রোগা ফিগার সকলের পছন্দ। তাইতো মা হওয়ার পর বা শরীরের কোনও জটিলতার কারণে কোনও অভিনেত্রীই যদি মোটা হয়ে যায়। ব্যস, তখন তাঁরা নেটিজেনদের বডি শেমিং-এর শিকার হয়ে যান। এদিকে সমাজে মোটা মেয়েদের শ্বশুরবাড়ি থেকেও শুনতে হয় নানারকম কটাক্ষ। সুতরাং মেয়েদেরকে বডি শেমিং-এর সম্মুখীন, বর্তমানে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সমাজের এই ধারণা বদলে ফেলতেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিয়ে আসছেন ‘ফাটাফাটি’। একদম অন্য স্বাদের গল্প বলবে এই বাংলা ছবি। 

ছবিতে একজন প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করবেন ঋতাভরী। আর ছবির প্রমোশনের জন্যে এবার ওজন বাড়ানো থেকে শেপে ফিরে আসার গল্প শোনালেন অভিনেত্রী। গত দুই আড়াই বছরের জার্নির কথা নিজেই ফেসবুকে জানালেন ঋতাভরী।

রবিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন, ‘গতকাল আমার ছবির গান জানি অকারণ মুক্তি পেয়েছে। এটি ফাটাফাটি ছবির গান। আর এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্যে দিয়ে গেলাম।’ এখানেই শেষ নয়, আরও লেখেন, ‘আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তাঁর একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে যায়। আমি দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো ছবির কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। আবার ওজন কমাই। এরপর ফাটাফাটির অফার আসে। আর এই স্ক্রিপ্ট সবকিছু পাল্টে দেয়।’

ফাটাফাটি ছবিতে বদলের কথা লিখে তিনি জানান, ‘আমি যখন স্ক্রিপ্ট শুনি আমি বুঝে গিয়েছিলাম যে আমায় এই চরিত্রের জন্য ১৫-২০ কিলো ওজন বাড়াতে হবে। এই ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয় করার জন্য আবার ওজন বাড়ানো বাধ্যতামূলক। আমাকে অন্যান্য সব ছবির অফার হারাতে হবে ততদিন পর্যন্ত যতক্ষণ না এই ছবির পর আমি আবার ওজন কমাচ্ছি। কিন্তু কিছু গল্প থাকে যার জন্য এত কষ্ট করা যায়। আমি আশা করছি আপনারা সবাই ১২ মে হলে গিয়ে ছবিটি দেখবেন। তবেই আমার এই কষ্ট সার্থক হবে।’ অনেকে অভিনেত্রীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক