মিলল না জামিন, ১৪ দিন জেলেই কাটবে জিতেন্দ্র তিওয়ারির

গত ১৮ মার্চ দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কাতর আর্জিতেও মিলল না জামিন। ফলে আগামী ১৪ দিন জেলেই কাটাতে হবে কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্ত তিওয়ারিকে। মঙ্গলবার আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল জামিনের আর্জি খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। নিম্ন আদালতে জামিন আদায়ে ব্যর্থ হওয়ার পরে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক ডিগবাজিতে পারদর্শী বিজেপি নেতা।

গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মারা যান তিন জন। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারি-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পরে গ্রেফতার করা হয় আটজনকে। গত ১৫ মার্চ জিতেন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন জিতেন্দ্র। যদিও সেই শুনানির আগে গত ১৮ মার্চ দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।

গ্রেফতারের পরে দিল্লি থেকে আসানসোলে নিয়ে আসা হয় তাঁকে। ১৯ মার্চ আসানসোল আদালত জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ২১ মার্চ ওই একই মামলায় আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিংকে রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট। গত ২৩ মার্চ জিতেন্দ্রর আইনজীবীরা ওই রায়ের ভিত্তিতে জামিনের আবেদন করেন। তবে খারিজ হয়ে যায়।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত