Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত মেসির হ্যাটট্রিক, নয়া মাইলফলক ছুঁলেন ফুটবলের রাজপুত্র

মেসিই হলেন বিশ্বকাটপজয়ী একমাত্র ফুটবলার যিনি আন্তর্জাতিক ম্যাচে ১০০ গোল করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে চলেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কয়েকদিন আগেই ৮০০ গোলের মালিক হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা। আর মঙ্গলবার রাতে কুরাসাওয়ের বিপদে দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে আন্তর্জাতিক ম্যাচে শততম গোলের মালিক হলেন এল এম। তিনিই একমাত্র বিশ্বকাপজয়ী ফুটবলার যিনি শততম গোল করলেন।

সান্তিয়াগি দেল এস্তোরর সঋআডিও ইউনেকো ম্যাডর ডি সাউদাদ স্টেডিয়ামে দুর্বল প্রতিপক্ষ কুরাসাওয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলের সংখ্যা ছিল ৯৯। অর্থা‍ৎ একটি গোল করলেই শততম গোলের রেকর্ড স্পর্শ করতেন তিনি। কিন্তু মাইল ফলক সপর্শ করার ম্যাচে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন ফুটবলের রাজপুত্র। শুধু একটি গোল নয়, তিন-তিনটি গোল করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ১০২। তার মধ্যে ৪৬টি গোল করেছেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ২৮ গোল করেছেন বিশ্বকাপ বাছাই পর্বে। কোপা আমেরিকায় করেছেন ১৩ গোল আর বিশ্বকাপের ২৬ ম্যাচে করেছেন আরও ১৩টি গোল।

প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে কুরাসাওকে গোলের মালা পরিয়েছে লিওনেল স্কোলানির ছেলেরা। ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল করেন মেসি। ২৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান নিকোলাস গঞ্জালেস। ৩৩ মিনিটে ফের গোল করেন আর্জেন্টিনার প্রাণভোমরা। ৩৫ মিনিটে কুরাসাওয়ের জালে বল জড়ান এনজো ফার্নান্দেজ। ৩৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আনহেল ডি মারিয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান করেন ৬-০। ম্যাচের অন্তিম লগ্নে নাহুয়েল মন্টিয়েল গোল করে ৭-০ করেন।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী