Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি চাইলেও তড়িঘড়ি রাহুলের শূন্য আসনে নির্বাচন করাতে রাজি নয় কমিশন

কমিশনের যুক্তি, কোনও আসন শূন্য হলে উপনির্বাচন করার জন্য ছ মাস সময় থাকে হাতে। ফলে এত তাড়াহুড়োর কিছু নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি চাইলেও রাহুল গান্ধির (Rahul Gandhi) শূন্য আসনে তড়িঘড়ি ভোট করাতে চাইছে না নির্বাচন কমিশন। বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি আরও ৫টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। কিন্তু সদ্য সাংসদপদ থেকে খারিজ হওয়া রাহুল গান্ধির শূন্য আসন কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সূত্রের খবর, রাহুল গান্ধির শূন্য আসনে উপনির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশনের উপর ব্যাপক চাপ তৈরি করেছে বিজেপি। যাতে তড়িঘড়ি ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। কিন্তু বিজেপির চাপে নতি স্বীকার করতে রাজি নয় নির্বাচন কমিশনার। কমিশনের যুক্তি, কোনও আসন শূন্য হলে উপনির্বাচন করার জন্য ছ মাস সময় থাকে হাতে। ফলে এত তাড়াহুড়োর কিছু নেই।

প্রসঙ্গত এর আগে আদালতে মুখ পুড়েছিল নির্বাচন কমিশনের। লাক্ষাদ্বীপের এমপি মহম্মদ ফায়জলের সাংসদ পদ খারিজ হওয়ার পর সেখানে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। কিন্তু আদালতের নির্দেশের ভিত্তিতে উপনির্বাচন স্থগিত রাখতে হয় কমিশনের। যদিও আবার সাংসদপদ ফিরে পান ফায়জল। লাক্ষাদ্বীপের সাংসদ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টেরও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদের ফায়জলের মতো রাহুলের ক্ষেত্রেও মুখ পুড়তে পারে জেনে বিজেপির চাপ সত্ত্বেও ধীরে চলো নীতি নিয়েছে কমিশন।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি