বাংলাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার, আর নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে (Bangladesh) বেকারত্বের হার ভয়াবহ আকার নিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে বর্তমানে নাজেহাল সেদেশের মানুষ। তার উপর বেকারত্বের (Unemployment) যে সংখ্যা প্রকাশ্যে এসেছে তাতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী সেদেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। যার মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার, আর নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ এ বলা হয়েছে, দেশে বেকার জনগোষ্ঠীর বর্তমান হার ৩ দশমিক ৬ শতাংশ। যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। এদিন আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে দেশে বেকারের সংখ্যা সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করে বিবিএস। আলোচনাসভায় বলা হয় বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা করেও কাজ করার সুযোগ পায় না।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুযায়ী এই বিপুল বেকারের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রসঙ্গত আইএলও-এর নীতি অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে সেই ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়। বাংলাদেশে শ্রমের কাজে নারীর অংশগ্রহণ আগের থেকে বেড়েছে বলেও রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক