আফগানিস্তানে ফের জুম্মাবারে মসজিদে বিস্ফোরণ, হত ৩

এই নিয়ে পরপর তিনবার জুম্মাবারের দিন মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও জুম্মাবারেই বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান।স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার পূর্ব আফগানিস্তানের স্পিন ঘরের একটি মসজিদে যখন জুম্মাবারের নামাজ পড়া হচ্ছিল তখনই সেই মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

এই বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ওই মসজিদে বিস্ফোরণটি ঘটে। সেই সময় মসজিদের ভিতরে অনেকেই নামাজ পড়ছিলেন। ফলে এই বিস্ফোরণের ঘটনায় একাধিক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরেই নাম প্রকাশে অনিচ্ছুক এক তালিবান নেতা এই বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তবে কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে প্রতক্ষ্যভাবে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনেও জঙ্গি গোষ্ঠী আই এসের হাত রয়েছে। কারণ এর আগের দুটি মসজিদ হামলার পিছনে তাদেরই হাত রয়েছে।    

চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তান পুনরায় তালিবানদের কবলে চলে যাওয়ার পর থেকেই অশান্ত এই দেশ। এই নিয়ে পরপর তিনবার জুম্মাবারের দিন মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে দুবার এই একইভাবে মসজিদের ভিতরে যখন নামাজ পাঠ করা হচ্ছিল তখন বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাতে অন্ততপক্ষে ১২০ জনের  মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।     

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের