টি টুয়েন্টিতে নয়া কীর্তি গড়লেন সাকিব আল হাসান

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের আগুন ঝরানো বোলিং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। আজ বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। আর সেই সঙ্গেই দক্ষিণ আফ্রিকার টিম সাউদিকে হঠিয়ে টি টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির সিংহাসনে বসেছেন। টি টুয়েন্টিতে আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত ১৩৬টি উইকেট নিয়েছেন টাইগার অধিনায়ক।

টি টুয়েন্টিতে এতদিন পর্যন্ত সর্বোচ্চ ইউকেট শিকারির সিংহাসনে ছিলেন দক্ষিণ আফ্রিকার টিম সাউদি। যদিও গত বছরই টি টুয়েন্টি ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন তিনি। প্রোটিয়া অলরাউন্ডারের ঝুলিতে ছিল ১৩৪টি উইকেট। এদিন আইরিশদের বিরুদ্ধে মাঠে নামার আগে টাইগার অধিনায়কের ঝুলিতে ছিল ১৩১ উইকেট। ফলে টিম সাউদির রেকর্ড স্পর্শ করার কিংবা ছাড়িয়ে যাওয়ার হাতছানি ছিল সাকিবের কাছে।

এদিন শুরু থেকেই আগুন ছোটাতে শুরু করেন টাইগার অধিনায়ক। ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে প্রতিপক্ষের পাঁচ ব্যাটারের উইকেট ঝুলিতে পোরেন। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫টি উইকেট নেওয়া ছিল টাইগার অধিনায়কের জীবনের সেরা বোলিং। এদিন ক্যারিয়ারের সেরা বোলিং করার সুযোগ ছিল সাকিবের কাছে। কিন্তু শেষ ওভারে আট রান দেন। কোনও উইকেট নিতে পারেননি। ফলে তাঁর বোলিংয়ের পরিসংখ্যান দাঁড়ায় ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট। এ নিয়ে দ্বিতীয়বার টি টুয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করলেন তিনি। আর ৫ বার চার উইকেট নিয়েছেন।

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি