ফ্রেমবন্দী আগুন! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফটোশ্যুটে ঝড় তুললেন জয়া-স্বস্তিকা

আমি খুব অসামাজিক। ইভেন্টগুলিতে খুব একটা যাওয়া হয় না। আমার তো মনে হয়, জয়াও এসবে খুব একটা যান না। তাছাড়া জয়াকে অন্য দেশ থেকে আসতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেত্রী এবং অন্যজন বাংলাদেশ ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। তবে তিনি কলকাতাতেও সমান জনপ্রিয়। তবে তাঁদের দুজনের একটাই জিনিস কমন, বলিউডেও হাতেখড়ি হয়ে গিয়েছেন অনেকদিন। বয়সে প্রায় ৫০ ছুঁই ছুঁই। কিন্তু রূপ বলুন বা ফিগার সবেতেই তরুণ প্রজন্মকে একেবারে চুটকিতে ঘায়েল করে দিতে পারেন তাঁরা। একজন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অন্যজন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রায় দশ বছর ধরে টলিউডে অভিনয় করে চলেছেন জয়া আহসান। উপহার দিয়েছেন একাধিক প্রশংসিত ছবি। সেরা অভিনেত্রী হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছেন। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয়নি কখনই।

এবার এই দুই দাপুটে অভিনেত্রীকে একই ফ্রেমে আনল ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’। ম্যাগাজিনটির দৌলতে বাংলা নববর্ষের জন্যে নতুন ফটোশুট করলেন জয়া-স্বস্তিকা।শুক্রবার (৩১ মার্চ) ম্যাগাজিনটি বাজারে এসেছে। ছবিতে দুই অভিনেত্রীর দিকে থেকে চোখে ফেরানো যাচ্ছেনা। এতটাই ড্যাশিং এবং সিজলিং দেখাচ্ছে দুজনকে। একই রঙের পোশাকে, দুর্দান্ত সাজে এবং অসাধারণ পোজে জয়া-স্বস্তিকা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ। দুজনার মনে একটাই প্রশ্ন? কেন একে অপরের সঙ্গে আগে দেখা হলনা? 

জয়ার সঙ্গে ফটোশুট প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “আমি খুব অসামাজিক। ইভেন্টগুলিতে খুব একটা যাওয়া হয় না। আমার তো মনে হয়, জয়াও এসবে খুব একটা যান না। তাছাড়া জয়াকে অন্য দেশ থেকে আসতে হয়। আমার মনে হয়, এসব কারণেই এর আগে আমাদের কখনও দেখা হয়নি।” দেখা না হলেও জয়ার সিনেমা ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন স্বস্তিকা। জানিয়েছেন, তাঁর অভিনয়ের দারুণ ভক্ত তিনি। অন্যদিকে স্বস্তিকার সঙ্গে কাজ করে জয়া বলেন, “দারুণ অভিজ্ঞতা! তিনি শুধু ভালো অভিনেত্রী নন, সুন্দর মনের মানুষও বটে! তোমার কাজ আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়। তোমার সঙ্গে আবারও কাজ করতে চাই।”

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের