ডিভোর্সের ৩ বছরের মাথায় আবারও বিয়ের পিঁড়িতে বাদশা, শীঘ্রই প্রেমিকার গলায় মালা পরাতে চলেছেন

তবে দম্পতি তাঁদের সম্পর্কের কথা বা অস্বীকার করেননি। এরপর থেকেই তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে নীরবতা পালন করে আসছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। এই তো গতমাসেই বিয়ে সারলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী কিয়ারা আদভানি। এরপরেই রাজনৈতিক যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এই রেশ কাটতে না কাটতেই এখন আবার অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তরুণ নেতা রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন চারদিকে। শোনা যাচ্ছে, এপ্রিলেই নাকি তাঁদের রোকা। সেই কারণেই দিদি প্রিয়াঙ্কা চোপড়া সপরিবারে মুম্বইতে এসেছেন।

এদিকে এখন শোনা যাচ্ছে, বিচ্ছেদের ৩ বছর আবারও গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ের ঘণ্টা বাজতে চলেছে! আর যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে এই মাসেই গাঁটছড়া বাঁধতে পারেন র‌্যাপার-গায়ক। ভারতীয় সঙ্গীত জগতে আলাদাই আলোড়ন দৃষ্টি করেছেন বাদশার র‌্যাপগুলি। রিপোর্ট অনুযায়ী, বাদশা স্পষ্টতই এই মাসে তাঁর দীর্ঘদিনের অভিনেত্রী-বান্ধবী ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। সূত্রের মতে, এই দম্পতি উত্তর ভারতের গুরুদ্বারাতে বিবাহ করতে চলেছেন।

২০১৮ সালে নবাবজাদে ছবির মাধ্যমে অভিনয়ে প্রবেশ ঈশা রিখির। অভিনেতাকে সম্প্রতি মুম্বাইতে বিয়ের কেনাকাটার জন্য দেখা গিয়েছে। তাঁদের বিয়েতে শুধুমাত্র কাছের বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। র‍্যাপারের একজন ঘনিষ্ঠ বন্ধু খবরটি নিশ্চিত করেছেন। বাদশা জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন, তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, জেসেমি গ্রেস মাসিহ সিং। ২০১৭ সালে তাঁর জন্ম হয়। অজানা কারণে ২০২০ সালে এই দম্পতি আলাদা হয়ে যায়। বাদশা ও রিখির সম্পর্কের প্রতিবেদন গত বছরেই প্রকাশ্যে আসে। তবে দম্পতি তাঁদের সম্পর্কের কথা বা অস্বীকার করেননি। এরপর থেকেই তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে নীরবতা পালন করে আসছেন।

 

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক