বিশেষ কারণে দুই সন্তানকে নিয়ে কলকাতায় এলেন গুরমিত-দেবিনা

এদিন নিজেই তাঁর দুই সন্তানের জন্মদিন ও মুখেভাত সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন। বিশেষ দিনে ম্যাচিং পোশাকে সেজে উঠল দুই বোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মেয়ে তাঁর রাজ-সংসার নিয়ে বাংলায় ফিরলেন। যদিও এর পেছনে রয়েছে বিশেষ কারণ। দুই মেয়ের মুখে ভাত। ১ বছরের মধ্যেই দুই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্যায়। বঙ্গতনয়া হলেও মুম্বইতেই তাঁর রাজকার্য। সেখানেই কেরিয়ার গড়ে তোলা, এবং স্বামী গুরমিতের সঙ্গে সংসার প্রতিস্থাপন করা। দুই সন্তানের জননী হওয়া। মুম্বই টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতি তাঁরা।

প্রথম মেয়ে লিয়ানার জন্মের চারমাসের মধ্যেই দেবিনার দ্বিতীয়বার গর্ভধারণ করা, সন্তান প্রসব করা। এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি। কিন্তু তাতে কি, সফলভাবেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। বর্তমানে গুরমিত এবং দেবীনার দুই মেয়ে লিয়ানা এবং দিবিশা। তাঁদের জন্মদিন ও মুখেভাত উপলক্ষে গোটা পরিবারকে নিয়ে কলকাতায় এসেছেন দেবিনা।

এই তারকা জুটির প্রথম সন্তান লিয়ানা ৩ এপ্রিল ১ বছর পূর্ণ করবে। আর ঠিক সেসময়েই মুখেভাত দ্বিতীয় সন্তানের। দেবিনা তাঁর কলকাতায় আসার আভাস আগেই দিয়ে ছিলেন। তবে সেই সময় লিয়ানার জন্মদিনের কথা জানালেও ছোট মেয়ে দিবিশার ‘অন্নপ্রাশন’-এর কথা জানান নি। এদিন নিজেই তাঁর দুই সন্তানের জন্মদিন ও মুখেভাত সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন। বিশেষ দিনে ম্যাচিং পোশাকে সেজে উঠল দুই বোন। লাল এবং বেইজ ব্রোকেডের পোশাকে দুজনেই যেন ডলপুতুল। লাল পাড়ের সাদা শাড়ি পরেছিলেন দেবিনাও। চুলের খোঁপায় ফুলের মালা।

ধুতি-পঞ্জাবিতে গুরমিতও পুরো বাঙালি বাবু। একদিনে পুরো পরিবার একসঙ্গে কাটালেন। ২০০৮ সালে রামায়ণের সেটে প্রথম আলাপ দেবিনা আর গুরমিতের। তারপর ২০১১ সালে বিয়ে, বিয়ের পর বহুবছর পর ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম হয় প্রথম সন্তান লিয়ানার। লিয়ানার ৩ মাসের মাথায় ২০২২ সালের ১১ নভেম্বর দিবিশার জন্ম দেন দেবিনা।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার