আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ের মুখ দেখালেন বিপাশা-করণ, গোটা পৃথিবীর সঙ্গে পরিচয় হল ‘দেবী’র

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দেবীর মা দেবীকে প্রকাশ্যে এনেই ফেলল। সেলিব্রিটিদের এখন অন্যতম ট্রেন্ডিং সন্তানের জন্মের খবর দিলেও, তাঁদের সন্তানের নাম প্রকাশ্যে আনলেও, কিছুতেই সামনে আনতে নারাজ সন্তানের মুখ। এই ট্রেন্ডিং-এ প্রথম থেকেই গা ভাসিয়েছেন অনুষ্কা শর্মা, সোনম কাপুর, কাজল আগরওয়াল-সহ একাধিক বলিউডের অন্যতম সুপারস্টার অভিনেত্রীরা। গত বছরেই মা হয়েছেন সোনম, কাজল, আলিয়া, বিপাশারা। কিন্তু তাঁদের সন্তানদের খবর প্রকাশ্যে এলেও তাঁদের মুখ এখনও কেউ দেখতে পায়নি।

তবে এবার সেই ট্রেন্ড থেকে বেরিয়ে এলেন বলিউডের জনপ্রিয় দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। প্রকাশ্যে আনলেন মেয়ের মুখ। অর্থাৎ দেবীর মুখ। গত বছর (২০২২) নভেম্বরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের শখ করে নাম রেখেছেন দেবী। ৪৩ বছরে মা হয়েছেন তিনি, মা হওয়ার পর থেকে মেয়ের নানান টুকরো টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। তবে অনুরাগীদের অপেক্ষা ছিল, কন্যার মুখ দেখার। অবশেষে মেয়ের মুখ দেখালেন বিপাশা।

বুধবার অনেক রাতে মেয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, দেবীর তরফ থেকে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার লিখলেন, ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’ গোলাপি জামায়, ম্যাচিং হেয়ার ব্যান্ডে একেবারে পরী। আর বিপাশা-করণের একরত্তি র ছবি প্রকাশ্যে আসা মাত্রই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকারা। ৫ এপ্রিল গিয়েছে টেলি অভিনেত্রী ভারতি সিংয়ের ছেলের জন্মদিন, তাঁকেও শুভেচ্ছা জানিয়েছিলেন বিপাশা ও করণ। এদিন অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ‘ছোট্ট সুন্দর দেবীর জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’ সুজান খান লেখেন, ‘ভীষণ গর্জাস, ঈশ্বর তোমাকে ভালোবাসা দেবেন ও আশীর্বাদ করবেন প্রিয়তম।’ পাশাপাশি দেবীর ছবিতে অনুরাগীদেরও কমেন্টের বন্যাও বয়ে যায়। কেউ কেউ বলেন, দেবীকে দেখতে করণ সিং গ্রোভারের মতো, কারুর কথায় দেবী এক্কেবারে বিপাশার মতো।

২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বিপাশার মাতৃত্বের স্বাদ পান। প্রথমবার বাবা হন করণ সিং গ্রোভার। প্রসঙ্গত বিপাশার এটা প্রথম বিয়ে হলেও করণ সিং গ্রোভারের এত তৃতীয় বিয়ে। 

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ