IPL’র জন্য মধ্যরাতেও মেট্রো, কাল কম চলবে

কলকাতার Eden Gardens-এ নীতিশ রানাদের ম্যাচ রয়েছে যথাক্রমে– ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে। এইসব দিন বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায়(Kolkata) ফিরছে IPL যুদ্ধের আঁচ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার ঘরের মাঠে মানে Eden Gardens-এ খেলতে নামছে Knight Riders। আসছেন কিং খান Shahrukhও। স্বাভাবিক ভাবেই সেই ম্যাচ দেখতে কলকাতায় যে ক্রিকেটপ্রেমীদের ভিড় আছড়ে পড়বে সেকথা আর আলাদা করে বলার দরকার নেই। এবার এই ক্রিকেটপ্রেমীদের জন্যই বড় পদক্ষেপ করল কলকাতা মেট্রো(Metro Rail)। এদিন রাতের ম্যাচ দেখে যাতে ক্রিকেটপ্রেমীরা নিরাপদে ও দ্রুত বাড়িতে ফিরতে পারেন তার জন্য মাঝরাত অবধি পরিষেবা দিতে চলেছে তাঁরা। তবে আগামিকাল যেহেতু Good Friday, তাই আগামিকাল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে কমবে মেট্রো পরিষেবার সংখ্যা। অর্থাৎ কম সংখ্যায় ট্রেন চলবে।

আরও পড়ুন ঝাঁঝ কমছে DA আন্দোলনের, গুরুত্ব পাচ্ছে না কর্মবিরতি

এদিন নাইট ফ্যানদের খেলা শেষে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে মেট্রো রেল কর্তৃপক্ষ মধ্যরাতের পর একজোড়া স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নীতিশ রানাদের ম্যাচ রয়েছে যথাক্রমে– ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে। অর্থাৎ এদিন থেকেই এই পরিষেবা পাবেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি বাকি দিনগুলিতেও মিলবে এই পরিষবা। এই সব দিন রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে এই জোড়া মেট্রো। ইডেন ফেরত জনতার জন্য এই বিশেষ পরিষেবা ছুটবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর অভিমুখে। রাত ১২টা ৪৮ মিনিটে এই স্পেশাল সার্ভিস দু’টি নর্থ সাউথ করিডরের দু’দিকের প্রান্তিক স্টেশনে পৌঁছবে। যাত্রীদের কথা মাথায় রেখে মধ্যরাতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পর্যাপ্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। এই কাউন্টার থেকে যাত্রীরা টোকেন ও স্মার্ট কার্ড কিনতে পারবেন।

আরও পড়ুন দলের ৪৪তম প্রতিষ্ঠা দিবস, এদিকে দেওয়াল লেখার কর্মী নেই

অন্যদিকে আগামিকাল Good Friday উপলক্ষে স্কুল, অফিস, কাছারি ছুটি। স্বভাবতই সপ্তাহের অন্যান্য কাজের দিনের তুলনায় গণপরিবহণে নিত্যযাত্রীদের চাপ অনেকটাই কম থাকবে। সেই কারণেই কলকাতার লাইফ লাইন মেট্রোতে পরিষেবাও অপেক্ষাকৃত কম মিলবে। নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট জোড়া মেট্রো রুটের ক্ষেত্রেই তা কার্যকর হবে। মেট্রোর তরফে জানান হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শুক্রবার ১৮৮টি মেট্রো পরিষেবা চলবে। অর্থাৎ, ১০০টি পরিষেবা কমবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট রুটে কাল সব মিলিয়ে ৯০টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। অন্যান্য শুক্রবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ১০৬টি মেট্রো পরিষেবা চলে। গুড ফ্রাইডে উপলক্ষে ১৬টি পরিষেবা কম চলবে। তবে এখানেও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি একই থাকবে।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের