দোষী সাব্যস্ত হলেও ট্রাম্প জেলে যাক চান না নীল ছবির নায়িকা

সম্প্রতি ম্যানহাটন আদালত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ধামাচাপা দিতে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার অভিযোগে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৮ অগস্ট থেকে শুরু হবে শুনানি। অথচ সেই তিনি অর্থা‍ৎ নীল ছবির স্টর্মি ড্যানিয়েলস চান না, তাঁকে ঘুষ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের জেল হোক।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’ এর বিশেষ অনুষ্ঠান ‘ফক্স নেশনস’-এর সঞ্চালক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষা‍ৎকারে নীল ছবির নায়িকা বলেছেন, ‘ট্রাম্প যে অপরাধ করেছেন  (আমার মুখ বন্ধ রাখার জন্য অর্থ প্রদান) তার জন্য যদি দোষী প্রমাণিতও হন, তাহলেও তাঁর জেলের সাজা হওয়া উচিত নয়।’

উল্লেখ্য, নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক পাতিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সময়ে ওই সম্পর্ক নিয়ে স্টর্মি যাতে মুখ না খোলেন তার জন্য নিজের আইনজীবী মাইকেল কোহেনকে দিয়ে এক লক্ষ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন। ওই অভিযোগে ইতিমধ্যেই ৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতাকে অভিযুক্ত করেছে ম্যানহাটন আদালত। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য