IPL-2023-রাহুলদের বিরুদ্ধে ডু-আর ডাই ম্যাচ মায়ঙ্কদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার আইপিএল (IPL)-এ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেল এল রাহুলের লখনৌ (LAKHNOW SUPER JAINTS) সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেও জয় পেলে কেএল রাহুলরা কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরেছে চেন্নাই-এর কাছে। অন্য দিকে শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স  হায়দরাবাদ (SUNRISERS HYDRABAD)। প্রথম ম্যাচে তারা কিন্তু জয় পায়নি। কাজেই দ্বিতীয় ম্যাচে লখনৌর বিপক্ষে তারা কিন্তু জয়ের জন্যই ঝাঁপাবে। না হলে কিন্তু ক্রমশ পিছিয়ে পড়বে নিজামের শহরের দলটি।

এই ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের বেশ কিছু খ্যাতনামা ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। তারফলে লখনৌ বনাম হায়দরাবাদের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লখনৌ দলে যোগ দিয়েছেন কুইন্টন ডিকক। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন তিনি। তারফলে তাঁর দলে যোগ দেওয়া বাড়তি একটা অক্সিজেন কেএল রাহুলদের কাছে। অন্য দিকে ডিকক যোগ দেওয়ায় একটা সমস্যাও তৈরি হয়েছে লখনৌ দলে। কেননা দলনেতা কেএল রাহুলের সঙ্গে এই দুটি ম্যাচে ওপেন করেছেন মায়ার্স। এবার ডিকক চলে আসায় তাঁর জায়গা কোথায় হবে তা নিয়েই ধিধায় রয়েছেন লখনৌ টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, মায়ার্সকে মিডল অর্ডারে পাঠাবেন বলে আপাতত করেছে রাহুলের দল।

অন্য দিকে বোলার হিসেবে দারুণ ছন্দে রয়েছেন মার্ক উড, প্রথম ম্যাচে ১৪ রানে পাঁচ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নেওয়া এই বোলারকে শুক্রবার কিভাবে সামলান হায়দরাবাদের ব্যাটাররা তার দিকেও বিশেষ নজর থাকবে। মার্ক উডের সহযোগী হিসেবে থাকছেন স্পিনার রবি বিষ্ণোইও।

পক্ষান্তরে প্রথম ম্যাচে রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে সানরাইজার্সকে। কেননা দলের ব্যাটিং লাইন আপ একেবারেই ছন্দে ছিল না প্রথম ম্যাচে। মায়াঙ্ক এবং আব্দুল সামাদ ছাড়া কেউই সেভাবে প্রতিরোধ করতে পারেনি চাহালদের সামনে। দেখা যাক দ্বিতীয় ম্যাচে তাঁরা কি করেন। বোলার হিসেবে ভুবি, ওয়াশিংটন, উমরান মালিকদের পারফরম্যান্স নজর কাড়েনি। ফারুকি, উমরান একটি করে এবং নটরাজন দুটি করে উইকেট নিয়েছিলেন। বাকিরা সবাই ব্যর্থ। কাজেই শুক্রবার ডু-অর ডাই ম্যাচ হায়দরাবাদের কাছে।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার