লাগাতার খুনের হুমকি, পুলিশে ভরসা নেই, প্রাণে বাঁচতে বুলেট-প্রুফ গাড়ি কিনলেন সলমন

এই হাই-এন্ড গাড়িটি সম্পর্কে কথা বললে, এটি দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় এসইউভি এবং সবচেয়ে ব্যয়বহুল মডেলগুলির মধ্যে একটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার হুমকির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজর সলমনের দিকে। গতবছর উড়ো চিঠির মাধ্যমে সলমনের বাবা সেলিম খানকে মৃত্যু হুমকি দেওয়া হয়। পরে নায়কের বান্দ্রার বাড়িতে কঠোর নিরাপত্তার মধ্যেও সলমনকে দিন দুপুরে মেরে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু গ্যাংস্টারের কোনও পরিকল্পনাই সফল হয়নি। এরপর দিন কয়েক আগেই লরেন্স বিষ্ণোই খোদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সলমনকে তাঁর কাছে এবং তাঁর জাতির ক্ষমা চাইতে হবে। তার দিন কয়েক বাদেই ১৮ মার্চ ফের হুমকি চিঠি আসে সলমনের অফিসে।

যদিও যে এই কাজ করেছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে দিন কয়েক আগেই। এখনও কড়া নিরাপত্তার বেষ্টনীতে মোড়া সলমন খান। তবুও এবার তিনি নিজেই নিরাপত্তার জন্য একটি হাই-এন্ড বুলেট-প্রুফ SUV-গাড়ি কিনলেন। তিনি একটি নিসান প্যাট্রোল এসইউভি কিনেছেন। গাড়ি এখনও ভারতীয় বাজারে লঞ্চ হয়নি। তাই তিনি বিদেশ থেকে গাড়িটি আনিয়েছেন। শুধুমাত্র নিজের নিরাপত্তার স্বার্থে গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছেন সলমন। এই হাই-এন্ড গাড়িটি সম্পর্কে কথা বললে, এটি দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় এসইউভি এবং সবচেয়ে ব্যয়বহুল মডেলগুলির মধ্যে একটি। এই গাড়ির বিশেষত্ব হল এটি যেকারও নিরাপত্তার জন্য দারুণ উপযোগী।

সম্প্রতি, অভিনেতাকে একটি ইভেন্টে হুমকি ইমেল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “পুরে ভারত কে ভাইজান না হ্যায়, কিসি কি জান ভি হ্যায়। বোহোত সারো কি জান ভি হ্যায়। ভাইজান উনকে লিয়ে হ্যায় জো কি ভাই হ্যায় অর উনকে লিয়ে। হ্যায় জিসে হাম বেহেন কলা চাহতে হ্যায়।” কাজের ফ্রন্টে, সলমন খানকে পরবর্তীতে কিসি কা ভাই কিসি কি জান ছবিতে দেখা যাবে। ছবিতে পূজা হেগরে, শেহনাজ গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগমকে একসঙ্গে দেখা যাবে। সিনেমাটি ২১ এপ্রিল, ঈদে মুক্তি পাবে। এর পরে, সলমনের ‘টাইগার 3’ রয়েছে। যেটি ক্যাটরিনা কাইফের সঙ্গে এই বছর দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা। এছাড়া সুপারস্টার সিদ্ধার্থ আনন্দের টাইগার বনাম পাঠান-এর জন্য শাহরুখ খানের সঙ্গে আবার একত্রিত হবেন।

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…