আম জনতার জন্য সুখবর, আপাতত বাড়ছে না ‘আমূল’ দুধের দাম

সদ্য শেষ হওয়া আর্থিক বছরে সংস্থা ৫৫ হাজার ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: উ‍ৎপাদন খরচ বাড়লেও আপাতত ‘আমূল’ দুধের দাম বাড়ছে না। রবিবার আম জনতাকেকে স্বস্তি দিয়ে এ কথা জানিয়েছেন যে সংস্থা ‘আমূল’ তৈরি করে সেই গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। পাশাপাশি চলতি আর্থিক বর্ষে (২০২৩-২৪) সংস্থার রাজসব ২০ শতাংশ বৃদ্ধি পাবে আশাপ্রকাশ করেছেন তিনি।

গত বছরে বেশ কয়েকবারই ‘আমূল’ দুধের দাম বেড়েছিল। সর্বশেষ বেড়েছিল গত ফেব্রুয়ারিতে। গুজরাত বাদে সারা দেশেই লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছিল দুধের দাম। প্রতি বারই উ‍ৎপাদন খরচ বৃদ্ধিকে হাতিয়ার করেছিল দেশের বৃহত্তম দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদক সংস্থা। মধ্যবিত্তের ঘাড়ে মূল্যবৃদ্ধির খাঁড়া নামিয়ে আনায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সংস্থাকে।

এদিন গুজরাত কো-আপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, গত আর্থিক বর্ষে সংস্থা ৫৫ হাজার ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। ২০২১-২২ আর্থিক বর্ষের তুলনায় রাজস্ব বেড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ। কোভিড পরবর্তী সময়ে সংস্থার বিভিন্ন পণ্যের চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে। চলতি আর্থিক বর্ষে ৬৬ হাজার কোটি টাকা ব্যবসার লক্ষ্য নেওয়া হয়েছে। আপাতত দুধের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি ভোজ্য তেল ও অর্গানিক ফুড ব্যবসার ওপরে জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন জিসিএমএমএফের ম্যানেজিং ডিরেক্টর।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক