দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫,৮৮০ জন, অ্যাকটিভ কেস ছাড়াল ৩৫ হাজারের গণ্ডি

কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আরও ১৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। ফের দৈনিক সংক্রমণ ছয় হাজারের গণ্ডি ছুঁইছুঁই। নতুন করে আরও ৫ হাজার ৮৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশে। অর্থা‍ৎ নমুনা পরীক্ষায় প্রতি ১৫ জনের এক জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ৫ হাজার ৮৮০ জন নতুন করে আক্রান্ত হওয়ায় দেশে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৪৭,৬২,৪৯৭ জনে। আরও ১৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়ায় করোনায় প্রাণ হারালেন ৫ লক্ষ ৩০ হাজার ৯৭৯ জন। দৈনিক সংক্রমিতের তুলনায় সুস্থতার হার কম হওয়ায় রিকভারি রেট কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৩ শতাংশে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কোভিডে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দেশের রাজধানী দিল্লি ও হিমাচল প্রদেশে। দুই রাজ্যেই চার জন করে প্রাণ হারিয়েছেন। কেরলে দুজন এবং রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত ও জম্মু-কাশ্মীরে একজন করে মারা গিয়েছেন।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার