ব্রেন স্ট্রোকের পর অভিনয়ে ফেরা খুবই চ্যালেঞ্জিং ছিল: ‘আশিকি’ নায়ক রাহুল রায়

২০২০ সালে, LAC - লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিলের শুটিংয়ের সময়ে অভিনেতা ব্রেন স্ট্রোকের শিকার হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অভিনয়ে ফিরলেন, ৯০ দশকের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘আশিকি’ অভিনেতা রাহুল রায়। ২০২০ সালে ব্রেনস্ট্রোকের পর তিনি রীতিমতো শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসা ও থেরাপির মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। অবশেষে সেটে ফিরলেন অভিনেতা। ২০২০ সালে আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি নীতিন কুমার গুপ্তের ‘ওয়াক’ ছবির মাধ্যমে সেটে ফিরেছিলেন অভিনেতা।

অভিনেতার যুগান্তকারী চলচ্চিত্র ছিল ১৯৯০ সালে অনু আগারওয়ালের বিপরীতে মহেশ ভাট পরিচালিত মিউজিক্যাল ‘আশিকি’। এছাড়াও তাঁকে জুনুন, স্বপ্নে সাজন কে, গুমরাহ, নসিব এবং ইলান ছবিতেও দেখা গিয়েছিল। নব্বই দশকের একজন চমৎকার অভিনেতা ছিলেন রাহুল। তবে শাহরুখ-সলমনের মতো তিনি অতটা সাফল্যতা অর্জন করতে পারেননি। ২০২০ সালে, LAC – লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিলের শুটিংয়ের সময়ে অভিনেতা ব্রেন স্ট্রোকের শিকার হন। তাঁকে তৎক্ষণাৎ ওকহার্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মস্তিষ্ক এবং হার্টের এনজিওগ্রাফি করা হয়।

পরে, রাহুলকে ২৭ নভেম্বর, ২০২০-সালে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। রাহুল মিড-ডে-কে বলেন, “আমার স্বাস্থ্য খারাপ হওয়ার পর ওয়াক-এর শুটিং করাটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু পরিচালকসহ দলের অটল সমর্থন আমাকে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আমার পুনরুদ্ধারের যাত্রা চিকিৎসা, স্পিচ থেরাপি এবং আমার প্রিয়জনদের কাছ থেকে প্রচুর সমর্থনের সংমিশ্রন। তাই আমি মানসিক সুস্থ হওয়ার জন্যে কিছুটা সময় নিয়েছিলাম এবং ব্যায়াম, ডায়েট এবং মেডিটেশনের সুশৃঙ্খল রুটিন অনুসরণ করে আজ আমি সুস্থ।”

‘ওয়াক’ সিনেমা রাজস্থান এবং মহারাষ্ট্র জুড়ে চিত্রায়িত করা হয়। ৯ এপ্রিল জম্মু ফিল্ম ফেস্টিভ্যালে অভিনয়ের জন্য অভিনেতাকে প্রশংসিত করা হয়, যেখানে ওয়াক সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে। রাহুলকে শেষ দেখা যায় Zee5 ফিল্ম ক্যাবারেতে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে