সুইমিং পুলে শ্বেতা-রুবেলের রোম্যান্স, তারকা জুটির ‘আদুরে ভিডিও’তে মজলেন ভক্তরা

কখনো রুবেল শ্বেতাকে কোলে তুলে নিলেন। জলের মধ্যেই ফুটে উঠল তাঁদের গভীর ভালবাসা। দু’জনেই চুটিয়ে মজা করছেন যে, তা শ্বেতা এবং রুবেলের মুখের হাসিই বলে দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাংলা সিরিয়ালের অন্যতম চর্চিত জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। সদ্য প্রেমপর্ব শুরু হয়েছে এই জুটির। না কোনও লুকোচুরি নয়, তাঁদের মাখো মাখো প্রেমের মুহূর্ত প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় জাহির করেন এই জুটি। একসঙ্গে জুটি বেঁধে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা, অন-স্ক্রিন হোক বা অফস্ক্রিন, দুই ক্ষেত্রেই তাঁদের জুটির রসায়নে মুগ্ধ দর্শক। সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম শুরু। ক্যামেরার প্রেম যে কবে বাস্তবে রূপান্তর করেছে, তা বোধহয় নিজেরাও বুঝতে পারেননি।

দুজনেরই প্রাক্তন সম্পর্ক ছিল, কিন্তু দুজনেই ধোকা খেয়েছেন তাঁদের ভালোবাসার মানুষের থেকে। এরপর সেটে আলাপ রুবেলের সঙ্গে, প্রথমে বন্ধু তারপর প্রেম, খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। মাঝেমাঝেই তাঁদের প্রেমের একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় ধরা পড়ে। সম্প্রতি চরম কর্মব্যস্ততা থেকে মুক্ত হতে দুজনা একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লেন রুবেল এবং শ্বেতা। শহরে তাপমাত্রা প্রায় ৪০ ছুঁই ছুঁই।

তাই কলকাতা থেকে একটু দূরে সাজানো এক বিলাসবহুল ভিলাতে পাড়ি দিলেন রুবেল আর শ্বেতা, মনে যেন ফুরফুরে বসন্তের আমেজ। ঘন নীল আকাশ। সামনে নীল সুইমিং পুল। সেই সুইমিং পুলে জলকেলিতে মগ্ন তারকা জুটি। প্রথমে জলের মধ্যে থেকে শূন্যে প্রেমিকাকে ভাসিয়ে দিলেন প্রেমিক। আবার কখনো রুবেল শ্বেতাকে কোলে তুলে নিলেন। জলের মধ্যেই ফুটে উঠল তাঁদের গভীর ভালবাসা। দু’জনেই চুটিয়ে মজা করছেন যে, তা শ্বেতা এবং রুবেলের মুখের হাসিই বলে দিচ্ছে। আগে এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, তাঁদের প্রেমের ঘটক তাঁদের মা-বাবাই। রুবেলকে তাঁর হ্যাঁ বলার আগে থেকেই নায়িকার মা-বাবার পছন্দের পাত্র ছিলেন রুবেল। তবে প্রথম দিকে এই সম্পর্কটাকে লাইমলাইটে না থাকলেও এখন সবটাই খুল্লামখুল্লা। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। অন্যদিকে এখন শ্বেতাকে দর্শক দেখছেন ‘সোহাগ জল’ সিরিয়ালে। রুবেল ব্যস্ত ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের শুটিং নিয়ে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!