ডিগবাজি খেয়ে আদানিকাণ্ডে জেপিসি গঠনের দাবিকে সমর্থন পওয়ারের

গত শুক্রবারই আদানিকাণ্ডে বিরোধীদের জেপিসি গঠনের বিরোধিতায় সরব হয়েছিলেন এনসিপি সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধী শিবিরে ‘একঘরে’ হয়ে পড়ার পরেই আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠন নিয়ে ফের ডিগবাজি খেলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘বিরোধী শিবিরের ঐক্যে যাতে কোনও ফাটল না ধরে তার জন্য এনসিপি আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের বিরোধিতা করবে না।’

গত শুক্রবার ‘মোদি বান্ধব’ শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন একটি বৈদ্যুতিন টিভি চ্যানেলকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে সরাসরিও মোদি ভজনা করেছিলেন স্ট্রংম্যান। সেই সঙ্গে গৌতম আদানির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। দেশের উন্নয়নে গুজরাতি শিল্পপতি কী-কী অবদান রেখেছেন তার ফিরিস্তিও তুলে ধরেছিলেন। সেই সঙ্গে আদানি ইস্যুতে বিরোধীরা যে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন তার বিরোধিতায় সরব হয়েছিলেন পওয়ার।

তাঁর কথায়, ‘আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ যে অভিযোগ তুলেছে তার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। বিরোধীরা সংসদে অনর্থক হইচই করছে। বিরোধীরা এ বিষয়ে যে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে, তা অযৌক্তিক। ওই দাবির সঙ্গে একমত নয় এনসিপি।’ গোটা বিরোধী শিবির যেখানে এককাট্টা হয়ে সংসদে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সরব হয়েছেন, সেখানে পওয়ারের এমন বক্তব্যে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। বিরোধী শিবিরেও কানাঘুষো শুরু হয়, লোকসভা ভোটের আগে বিজেপির নেতৃত্বাধীন তথাকথিত এনডিএ’তে যোগ দিতে পারে এনসিপি। ফলে অনেক বিরোধী দলই পওয়ারের সংশ্রব এড়িয়ে চলতে শুরু করেছিলেন। এদিন আচমকাই ফের ডিগবাজি খেয়ে আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিকে সমর্থন জানিয়েছেন এনসিপি সুপ্রিমো।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩