দামী গাড়ি ছেড়ে মেট্রো এবং অটোতে চেপে কোথায় যাচ্ছেন হেমা মালিনী?

এবার পাবলিক মেট্রো এবং অটো করে বাড়ি গেলেন খোদ হেমা মালিনী ড্রিম গার্ল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু কি দামী গাড়িতেই চড়বেন, দামী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মতো অটো রিক্সাতেও তো চলাফেরা করতে পারেন! হ্যাঁ, এই বিষয়টা হয়তো সেলিব্রিটিদের সঙ্গে একেবারেই যায়না তাই না! কারণ তাঁরা যেখানেই বেরোবেন ঘিরে ধরবে ভক্তরা, সেটাই স্বাভাবিক! কিন্তু, মাঝে মাঝেই বডিগার্ড ছাড়াও খোলা রাস্তায় সেলিব্রিটিদের নেমে পড়ার ভিডিওটা প্রকাশ্যে আসে। এবার পাবলিক মেট্রো এবং অটো করে বাড়ি গেলেন খোদ হেমা মালিনী ড্রিম গার্ল।

সম্প্রতি অটো ও মেট্রো থেকে তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। কেন এরকম অবস্থা ধর্মেন্দ্র ঘরণীর? অভিনেতা-রাজনীতিবিদ হেমা মালিনী সম্প্রতি মুম্বইয়ে মেট্রো এবং তারপর অটোতে ভ্রমণ করলেন। এদিন নিজের টুইটারে হেমা তাঁর যাত্রা সম্পর্কে একাধিক পোস্ট শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন যে, গাড়িতে করে মুম্বইয়ের শহরতলির দহিসার পৌঁছতে তাঁর দুই ঘন্টা লেগেছে। তাই, তিনি পরে মেট্রোতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং গন্তব্যে পৌঁছন। প্রথম পোস্টে, হেমা মেট্রো স্টেশন থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, হেমার পরনে কোরাল শার্ট, সাদা প্যান্ট এবং বাদামী জুতো। সঙ্গে কালো ব্যাগ। অভিনেতাকে, একটি ফটোতে, একজন ব্যক্তির সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে।

ছবিগুলি শেয়ার করে হেমা মালিনী লিখেছেন, “আমি অবশ্যই আপনাদের সবার সঙ্গে আমার অনন্য, বিস্ময়কর অভিজ্ঞতা শেয়ার করব। গাড়িতে করে দহিসার পৌঁছতে আমার ২ ঘন্টা ড্রাইভ করেছি, এত ক্লান্তিকর! প্রাক্কালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মেট্রো এবং ওএমজিতে যাব! আর পাবলিক যানবাহনে চেপে কী যে আনন্দ হচ্ছিল, তা বলার অপেক্ষা রাখেনা! খুব মূল্যবান! 1/2 ঘন্টার মধ্যে জুহুতে পৌঁছে গিয়েছিলেন।”

মেট্রোর ভিতর থেকে একটি ভিডিও শেয়ার করে হেমা লিখেছেন, “আমি মেট্রো অভিজ্ঞতার পরে, ডিএন নগর থেকে জুহু পর্যন্ত অটোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাও পূরণ হয়েছিল। আমার বাড়িতে অটোতে অবতরণ এবং হতবাক নিরাপত্তা তাঁদের চোখকে বিশ্বাস করতে পারছিল না! সব মিলিয়ে, একটি দুর্দান্ত, আনন্দদায়ক অভিজ্ঞতা আমার জন্য।” অটোর অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “মাই গড, কী ট্র্যাফিক, লোকেরা কীভাবে গাড়ি চালাচ্ছে। গাড়িগুলি সব দিকে যাচ্ছে, এখানে এবং সেখানে, আমার ঈশ্বর খুব ভয়ঙ্কর তবে খুব আকর্ষণীয়।”  

 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের