মহারাষ্ট্রে করোনার সুনামি, একদিনে আক্রান্ত ১,১১৫ জন, মৃত ৯

রাজ্যে অ্যাকটিভ কেস সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মরাঠা-ভূমে ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ দীর্ঘদিন বাদে হাজারের গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৫ জন। শুধুমাত্র বাণিজ্যনগরী মুম্বইতেই নতুন করে ৩২০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। সোমবার অবশ্য দৈনিক সংক্রমণ কিছুটা নিম্নমুখী ছিল। নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩২৮ জন। কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৯১৯। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় জানানো হয়েছে, ‘নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ১১৫ জন। আরও ৯ জন প্রাণ হারানোয় রাজ্যে এখনও পর্যন্ত করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১,৪৮,৪৭০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৬০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১-এ।’

প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই প্রবীণ নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বৃহন্মুম্বই পুর নিগম। ভিড় কিংবা জনসমাগম হয় এমন স্থানে মাস্ক ছাড়া না যেতে প্রবীণ নাগরিকদের অনুরোধ জানিয়েছেন বিএমসি’র আই এস চাহল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে