মায়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

গত মগলবার সকালে সাগাইংয়ের কান্ত বালুতে এক অনুষ্ঠানের সময় বিমান হামলা চালায় সেনাবাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে সেনাবাহিনীর বর্বরোচিত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যদিও নিরীহ মানুষের ওপরে হামলা চালানোর জন্য মোটেও অনুতপ্ত নয় মায়ানমারের সামরিক জুন্টা সরকার। মায়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন দাবি করেছেন, ‘সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধরতদের ওপরে হামলা চালানো হয়েছে। তাতে কিছু নিরীহ মানুষের মৃত্যু হলেও হতে পারে।’

বৃহস্পতিবার সকালে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার সকালে সাগাইংয়ের কান্ত বালু এলাকায় সামরিক জুন্টা সরকারের বিরোধী একটি সংগঠনের অনুষ্ঠান চলার সময়ে আচমকাই বিমান থেকে হামলা চালায় মায়ানমার সেনাবাহিনী। প্রথমে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিলের সারি। গত কয়েক বছরের মধ্যে এমন ভয়াবহ ও নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়নি।’

২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি শান্তিতে নোইবেল জয়ী আউং সু চি’র সরকারকে বরখাস্ত করে দেশের ক্ষমতা দখল করে মায়ানমার সেনাবাহিনী। আর তার পরেই গণতন্ত্রপন্থীদের দমনের নামে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে সামরিক জুন্টা সরকারের নিয়ন্ত্রিত নিরাপত্তা রক্ষীরা। ইতিমধ্যেই ১২ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কয়েক হাজার নিরীহ নাগরিককে জেলে পোরা হয়েছে। জাতীয় ঐক্যের সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং মাও মিনের কথায়, ‘বিমান হামলা চালিয়ে অসহায় নারী, শিশুদের হত্যা করে মায়ানমারের সামরিক জুন্টা সরকার সব ধরনের সীমা লঙ্ঘন করেছে। অবিলম্বে জাতিসঙ্ঘ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলির উচিত মায়ানমারের সামরিক শাসকদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়