৭৯ বছর বয়সে থমকে গেল জীবন, প্রয়াত মৃণাল সেন ছবির নায়িকা উত্তরা

৭৯ বছর বয়সে থমকে গেল জীবন, প্রয়াত হলেন মৃণাল সেন ছবির নায়িকা উত্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে আবারও শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন উত্তরা বাওকর। বাংলা টেলিভিশনের পাশাপাশি একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তাঁর টেলিভিশনে কেরিয়ার শুরু হয়। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত। মৃত্যুকালে উত্তরার বয়স হয়েছিল ৭৯ বছর।

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেকদিন ধরেই পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রীর ছাত্রছাত্রী ও সহকর্মীরা। ছোট এবং বড় পর্দায় কাজ শুরুর আগে তিনি দীর্ঘ সময় থিয়েটারে কাজ করেছেন। পাশাপাশি বেশ কয়েক বছর কলেজে অধ্যাপনাও করেছেন তিনি। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ‘একদিন আচনক’-ছবিতে সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। সে ছবিতে অধ্যাপকের স্ত্রীর চরিত্রে দর্শকের মন কেড়ে নেন উত্তরা।

এছাড়াও ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফ থেকেও বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। এদিকে ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী হয়ে ডিগ্রী অর্জন করেন তিনি, পরবর্তীতে সেখানেই অধ্যাপক হিসাবে যোগদান করেন উত্তরা। থিয়েটারের জগতেও নানা অবদান রেখে চলেন তিনি।

তাঁর অভিনীত ‘রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’-সহ একাধিক ছবিতে তাঁর চরিত্রগুলি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া উত্তরা অভিনীত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানগুলির তালিকায় রয়েছে, ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ়’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’ প্রভৃতি ধারাবাহিক। শেষমেশ ক্যানসারের কবলে মৃত্যুবরণ করলেন উত্তরা। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন তাঁর পরিবার। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে