চঞ্চলের পর পিতৃহারা হলেন অভিনেতা তথা সঙ্গীতশিল্পী তাহসান

গত ফেব্রুয়ারিতে অভিনেতার বাবার শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাস কয়েক আগেই পিতৃহারা হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরী। বাবাকে হারিয়ে বেশ কিছুদিন নিজেকে ক্যামেরার আড়ালে রেখেছিলেন অভিনীত। এমনকী বাবার শারীরিক অবস্থা ভাল নয় থাকা গতবছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও তাঁর বিশেষ উপস্থিতি দেখা যায়নি। তবে বর্তমানে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছেন তিনি। তবে বাবাকে প্রতি মুহূর্তে অনুভব করেন নায়ক। এর দিন কয়েক কাটতে না কাটতেই শোনা গেল, বাংলাদেশের আরও একজন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান মারা গিয়েছেন।

গতকাল অর্থাৎ বুধবার রাত ৮টার দিকে ঢাকায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী মিথিলার প্রাক্তন শ্বশুরমশাই। বাবার মৃত্যুর খবর অভিনেতা তাহসান নিজের জানিয়েছেন। বাংলাদেশের এক গণমাধ্যমকে অভিনেতা বলেন, ‘রাতে হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই বাবা মারা যান। বাবার জন্য সবাই দোয়া করবেন। ওনার আত্মা শান্তি পাক।’

বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা। গত ফেব্রুয়ারিতে অভিনেতার বাবার শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তারপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনলেও শেষ রক্ষা হলনা। তবে অভিনেতার পরবারের মাথায়, তাহসানের বাবা সানাউর রহমান খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

কিছুদিন আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে থাকার জন্যে কয়েক লাখ টাকা দিয়ে পোড়া কাপড় জামা কেনেন তাহসান। তাহসানের বাবার মৃত্যুর খবর পেয়ে অনেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, অভিনেত্রী ঈশিকা খান, সংগীতশিল্পী কর্নিয়া, অভিনেতা মুকিত জাকারিয়া-সহ অনেক তারকা তাঁর জন্যে শোক প্রকাশ করেছেন।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর