ব্যাটিং বিপর্যয়ের মুখে পঞ্জাব, হার্দিকদের জিততে চাই ১৫৪ রান

মোহালি স্টেডিয়ামে টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: নিজেদের ঘরের মাঠেই গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল পঞ্জাব কিংস। শেষের দিকে শাহরুখ খানের মারকাটারি ব্যাটিংয়ের দৌলতে দেড়শো রানের গণ্ডি ছাড়াতে পারল শিখর ধাওয়ানের দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৩ রান তুলেছে পঞ্জাব। জয়ের জন্য গুজরাত টাইটান্সের প্রয়োজন মাত্র ১৫৪।

মোহালি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অধিনায়কের সিদ্ধান্ত যে একশো শতাংশ সঠিক শুরু থেকেই তা প্রমাণ করতে থাকেন গতবারের আইপিএল চ্যাম্পিয়ান দলের বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই প্রভসিমরান সিংকে শূন্য রানে ফিরিয়ে পঞ্জাবকে ধাক্কা দেন মহম্মদ শামি। এর পরে ম্যাট শর্ট ও অধিনায়ক শিখর ধাওয়ান জুটি বাঁধেন। কিন্তু চলতি আইপিএলে সর্বোচ্চ রানকারী শিখর এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র আট রানে জোশুয়া লিটলের বলে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে শর্ট ও ভানুকা রাজাপক্ষে বিপদ সামলানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সপ্তম ওভারে শর্টকে আউট করে জুটি ভাঙেন রশিদ খান।

পাঁচ নম্বরে খেলতে নামা জিতেশ শর্মা গুজরাতের বোলারদের পাল্টা আক্রমণের পথে হেঁটেছিলেন। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। ২৩ বলে ২৫ রান করে মোহিত শর্মার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। আর তার পরেই পঞ্জাবের রান মেশিন কার্যত অচল হয়ে পড়ে। রাজাপক্ষে ও সাম কুরান ২৭ বলে মাত্র ২৩ রান যোগ করেন। মন্থর গতিতে ব্যাট করা রাজাপক্ষকে (২৬ বলে ২০) সাজঘরের পথ দেখান আলঝারি জোসেফ। ১৯তম ওভারের প্রথম বলে সাম কুরানকে (২২ বলে ২২) ফিরিয়ে দেন মোহিত শর্মা। শাহরুখ খান (৯ বলে ২২) ঝোড়ো ব্যাটিং করে দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন। শেষ লগ্নে রান নিতে গিয়ে ডেভিড মিলারের ছুড়ে দেওয়া বলে রান আউট হয়ে যান তিনি। আট উইকেটে ১৫৩ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস।

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!