রাজনীতিবিদদের দারুণ পরামর্শ দিলেন শাহরুখ, মুগ্ধ রাহুল গাঁধী, ভাইরাল পুরনো ভিডিও

আমি মিথ্যা বলি, প্রতারণা করি, কিন্তু সবটাই জীবিকার জন্য। আমি একজন অভিনেতা, তাই আমার সবটাই শো অফ, আমার ভিতরে কিছুই নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সঙ্গে রাজনীতি কথাটা এখন ওতপ্রোতভাবে  জড়িত। অভিনয়ের পাশাপাশি বহু তারকা এখন রাজনীতিতেও নাম লিখিয়েছেন। তবে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের কী খবর? তাঁরাও কী রাজনীতিতে যোগ দিতে চান। আর বলিউড বাদশা শাহরুখের রাজনীতিতে যোগদানের বিষয়ে কী ভাবনা চিন্তা? আসলে সম্প্রতি শাহরুখ খান এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির কথোপকথনের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাহুলের একটি ‘সহজ প্রশ্নে’ শাহরুখের উত্তর, মন জয় করে নিয়েছে সবার। ২০০৮ সালের একটি অনুষ্ঠানে, কংগ্রেস নেতা রাহুল অভিনেতাকে জিজ্ঞেস করেছিলেন, রাজনীতিবিদদের জন্য তাঁর কোন পরামর্শ আছে কিনা। রাজনীতিতে যোগ দিতে চান কিনা?

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর এবং রবি শঙ্কর প্রসাদ। রাহুলের প্রশ্ন করা মাত্রই সবাই শাহরুখের দিকে তাকিয়ে ছিলেন। আর নায়ক একেবারে ভদ্র, সোজাসাপ্টা জবাব দিয়ে মন জয় করে নেন সকলের। রাজনৈতিক নেতারাও তাঁর উত্তরে হাততালি দিয়ে ওঠেন। কী উত্তর দিয়েছিলেন শাহরুখ? 

শাহরুখ মুচকি হেসে উত্তরে বলেছিলেন, “আমি খুশি যে এটি এত সহজ প্রশ্ন। আমি বলতে চাচ্ছি, সমস্ত রাজনীতিবিদদের একটি উপদেশ অনুসরণ করা উচিত, তাহলেই আমাদের একটি দুর্দান্ত দেশ হবে। আমি মিথ্যা বলি, প্রতারণা করি, কিন্তু সবটাই জীবিকার জন্য। আমি একজন অভিনেতা, তাই আমার সবটাই শো অফ, আমার ভিতরে কিছুই নেই।”

শাহরুখ আরও বলেন, “কিন্তু সেইসব নেতাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, যারা দেশ চালায় বা যাদের হৃদয়ে দেশ চালানোর ইচ্ছা রয়েছে। এটি একটি নিঃস্বার্থ সেবা। টেবিলের নীচে টাকা না নিয়ে চলুন দেশ গড়ি। যদি আমরা এটা (দেশ চালাতে) সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা সবাই অর্থ উপার্জন করতে পারি, আমরা সবাই সুখী হতে পারি, মহান এবং গর্বিত জাতি হতে পারি। তাই সকল রাজনীতিবিদদের প্রতি আমার পরামর্শ হল বাস্তবসম্মতভাবে যতটা সম্ভব সৎ হোন!” সবাই নায়কের অসাধারণ উত্তরের প্রশংসা করেছেন, “যতটা সৎভাবে বাস্তবসম্মতভাবে সম্ভব (তালির ইমোজি)।” শাহরুখ বর্তমানে তাঁর আসন্ন ছবি জওয়ান ও ডানকি নিয়ে ব্যস্ত। তাকে শেষবার পাঠান ছবিতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি শাহরুখ খান টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে