৩৫ বহু দূর, ৩টে আসনও পাবে তো বিজেপি! কটাক্ষ অধীরের

অমিত শাহের আবদার ২৪'র ভোটে বাংলা থেকে তা৬র ৩৫টা আসন চাই। কিন্ত্য বাস্তব তো ভিন্ন কথাই বলছে। সেই কারণেই কটাক্ষ হানলেন অধীর রঞ্জন চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(BEngal) কংগ্রেস(INC) দীর্ঘকালের দল। বাম জমানাতে তাঁরা বিরোধী দল হিসাবে থাকলেও তৃণমূলের(TMC) জন্মের পরে তাঁরা সেই তকমা হারায়। বিপদ আরও বেড়ে যায় একুশের ভোটে। বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে যায় কংগ্রেস। নেপথ্যে বাংলার মাটিতে বিজেপির উত্থান। কার্যত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই বাংলার মাটিতে বিজেপির উত্থান চোখে পড়ছিল। কিন্তু সেটা কংগ্রেসের ভোট ব্যাঙ্কে বড়সড় থাবা বসাতে পারেনি। কিন্তু উনিশের লোকসভা ভোতে দেখা গেল বিজেপি(BJP) ১৮ আর কংগ্রেস মাত্র ২। একুশের তো তাঁরা একদম শূন্যে এসে দাঁড়াল। যদিও সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে তাঁদের আবারও খাতা খুলেছে রাজ্য বিধানসভায়। শুধু এটুকুর ওপর দাঁড়িয়েই শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) তীব্র কটাক্ষ হানলেন অমিত শাহ(Amit Shah) ও বিজেপির দিকে।

আরও পড়ুন CAA নিয়ে নীরবই থাকলেন শাহ, ধাক্কা বঙ্গ বিজেপির, ক্ষুব্ধ মতুয়ারা

সিউড়ির সভা থেকে শাহ দাবি করেছেন, ২০২৪’র লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন চাই তাঁদের। এই দাবি শুনেই কটাক্ষ হেনেছেন অধীর। তাঁর সাফ দাবি, ‘৩৫টা আসন জেতা তো বহু দূর, ৩টে আসনও জিতবে তো বিজেপি!’ অধীরের এই দাবি কিন্তু কেউই উড়িয়ে দিতে পারছেন না। বিজেপি আদতে বাংলার গোটা ১০-১২ লোকসভা কেন্দ্রে এখন লড়াই করার মতন জায়গায় আছে। কিন্তু এই আসনগুলির মধ্যে তাঁরা সব আসন পাবে একথা জোর গলায় কেউই বলতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ৩৫টি আসন দখলের খোয়াবন না দেখাই ভাল। দেখলে বলতেই হবেম, বাংলার বুকে শাহ দিবাস্বপ্ন দেখছেন। বাংলার বুকে কংগ্রেসের চিরাচরিত গড় মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলা। এই ৩টি জেলায় লোকসভা কেন্দ্রের সংখ্যা ৬টি। মুর্শিদাবাদে ৩টি, মালদায় ২টি ও উত্তর দিনাজপুরে ১টি। উনিশের ভোটে বিজেপি এর মধ্যে মাত্র ২টি আসন দখল করতে সমর্থ হয়। রায়গঞ্জ ও উত্তর মালদা। দক্ষিণ মালদা ও বহরমপুর কংগ্রেসের দখলেই রয়েছে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ফুটেছে ঘাসফুল।

আরও পড়ুন ২৫এ ভোকাট্টা মমতার সরকার, ষড়যন্ত্র নিজেই ফাঁস করলেন শাহ

এই অবস্থায় একুশের ভোট পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এই ৬টি আসনেই এগিয়ে গিয়েছে তৃণমূল। স্বাভাবিক ভাবেই ৩টি জেলাতেই যদি এই অবস্থা হয় তাহলে বাংলাজুড়ে বিজেপির কী অবস্থা এখন। অধীরবাবু যদি দাবি করেন বিজেপি ৩টি আসনও পাবে না তাহলে সেটি কী খুব ভুল হবে! শাহ বঙ্গ বিজেপিকে হোমটাস্ক দিয়ে যেতেই পারেন। বাংলার মানুষের কাছে আবদার জুড়ে বলতেই পারেন, ৩৫টি আসন তুলে দিন আমাদের হাতে। কিন্তু সেই আবদার রাখার মতো ভোটার আছে তো বিজেপির হাতে। ভুলে যাবেন না, উনিশের ভোটে ও একুশের ভোটে জেতা আসনও বিজেপি ধরে রাখতে পারছে না। রাজ্যের ৩০ হাজার বুথে তাঁদের একজন কর্মীও নেই। তাহলে ৩৫টি লোকসভা কেন্দ্রে তাঁরা জিতবেন কাদের কাঁধে ভর দিয়ে!

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে