ঋতু পরিবর্তনে আমলকি অপরিহার্য, কেন খাবেন জানুন

শুধুই মরশুমি ফল নয়। আদিকাল থেকেই আমলকি ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল প্রায় দোরগোড়ায়। এই ঋতু পরিবর্তনের সময়ে নানা রোগ ও ত্বকের সমস্যা দেখা যায়।  এই সময়ে ত্বকের নানা পরিচর্যার পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা উচিত নিজেদের সুস্থ রাখার জন্য। চিকিৎসকেরা এই সময়ে শীতকালীন সব্জি ও ফল ইত্যাদি খাওয়ার পরামর্শ এমনিতেই দিয়ে থাকেন। আর এই শীতকালিন একটি ফল হল আমলকি। এটি শুধুই মরশুমি ফল নয়। আদিকাল থেকেই আমলকি ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা উপাদান যা শরীরকে নানাভাবে পুষ্টি জোগায়।এর নানা উপকারিতা রয়েছে। 

আমলকি চুলের জন্য বিশেষ ভাবে উপকারী তা আমরা সকলেই জানি। এছাড়াও শীতকালে  অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত আমলকি রক্তকে পরিস্কার রাখে ও ত্বকের ঔজ্বল্য ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। 

শীতকাল মানেই পেটপুজোর এক মোক্ষম সময়। আর এই সময়ে কিঞ্চিত ওজন বৃদ্ধি ও মাঝেমধ্যে হজমের সমস্যা আমাদের জেরবার করে। সেক্ষেত্রেও আমলকির জুড়ি মেলা ভার। যা ডিটক্সিফিকেশন করে ওজন বৃদ্ধি রুখে দেয়। হজমশক্তিকেও বাড়িয়ে তোলে। 

আমলকিতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। 

 

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি