অভিনয়ে জোটেনি সাফল্য, মাদকদ্রব্য পাচারের অভিযোগে বিদেশ থেকে গ্রেপ্তার ‘সড়ক ২’ অভিনেত্রী

আমরা ইতিমধ্যে দুবাইয়ের একজন স্থানীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের ১৩ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বলিউডে খারাপ খবর। সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, বলিউড চলচ্চিত্র ‘সড়ক ২-এর সিনেমায় অভিনীত অত্যন্ত সুপরিচিত অভিনেত্রী ক্রিসান পেরেইরা (Chrisann Pereira) কে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়েছে। তিনি মুম্বই অভিনেত্রীর পাশাপাশি একজন স্বনামধন্য নৃত্যশিল্পীও। সূত্র অনুযায়ী, শারজাহ বিমানবন্দরে নামা মাত্রই ক্রিসানের কাছ থেকে উদ্ধার হয় মাদকদ্রব্য, আর মাদকসহ ধরা পড়া মাত্রই বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেয়। অন্যদিকে ক্রিসানের পরিবার জানিয়েছে, তাঁদের মেয়ে সম্পূর্ণ নির্দোষ, তিনি কোনও অহেতুক মামলার শিকার। ক্রিসানের ভাই ক্যাভিন বলেছেন, “আমরা গত ২ সপ্তাহ মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি, আমার বোন নির্দোষ, কোনও ড্রাগ রেকেটের দ্বারা আমার বোনকে ফাঁসানো হয়েছে।” অভিনেত্রীর পরিবার আরও জানিয়েছে যে, ক্রিসান শারজাহ বিমানবন্দরে অবতরণের পর থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করতে সক্ষম হয়নি। ভারতীয় কনস্যুলেট ৭২ ঘন্টা পর ক্রিসানের পরিবারকে জানিয়েছে যে, অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এই মুহূর্তে শারজাহ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পরিবারের মতে, ক্রিসানকে রবি নামের একজন ব্যক্তি প্রতারণা করেছিল। লোকটি প্রথমে ক্রিসানের মা প্রেমিলা পেরেইরাকে টেক্সট করে বলে যে, ক্রিসান আসন্ন আন্তর্জাতিক ওয়েব সিরিজের অভিনয় করতে চান কিনা? এরপর অভিনেত্রী রাজি হয়ে একাধিক মিটিংয়ের পর, দুবাই-এর ওয়েবসিরিজের অডিশনে সিলেক্ট হয়। এরপর ১ এপ্রিল ক্রিসান দুবাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে, ফ্লাইটে ওঠার আগে, অভিযুক্তরা তাঁকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরে একটি কফি শপে ডেকে পাঠান। তখন তাঁরা ক্রিসানের হাতে একটি ট্রফি তুলে দেয়, সম্ভবত সেটিও অডিশনের স্ক্রিপ্টের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সেই অনুযায়ী, ক্রিসান তাঁর সঙ্গে ট্রফিটি নিয়ে যান। শারজাহ বিমানবন্দরে পৌঁছানোর পর, ক্রিসান ট্রফি থেকে দুর্গন্ধ পেতে শুরু করে। আর ১০ এপ্রিল কনস্যুলেট থেকে জানানো হয়, ক্রিসানের থেকে পাওয়া ওই ট্রফির মধ্যেই ছিল মাদক দ্রব্য।

বর্তমানে, অভিনেত্রীর পরিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, “আমরা ইতিমধ্যে দুবাইয়ের একজন স্থানীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের ১৩ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। আমরা এখনও অফিসিয়াল চার্জ এবং কোন জরিমানা আছে কিনা তা জানতে পারিনি। আমরা বাড়ি বন্ধক রাখার প্রস্তুতি নিচ্ছি। যেহেতু জরিমানা হতে পারে ২০-৪০ লক্ষ টাকা। ১৩ দিনের বেশি হয়ে গিয়েছে এবং আমরা ঠিকমতো ঘুমাতে এবং খেতে পারছিনা। আর প্রতারকরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।” ক্রিসান বাটলা হাউস (২০১৯), সড়ক ২ (২০২০) এবং থিঙ্কিস্তান (২০১৯) এর মতো সিনেমা রয়েছে।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের