অন্তঃসত্ত্বা সানাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন মৌলবী স্বামী, নেটপাড়া চটতেই কী উত্তর এল?

তাই শুধু একটি অনুরোধ, অনুগ্রহ করে অন্যথা ভাববেন না। আপনাদের উদ্বেগের জন্য আবারও সবাইকে ধন্যবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে রমজান মাস। গোটা বিশ্বে ঈদের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২১ এপ্রিল মুসলিমের প্রধান উৎসব পবিত্র ঈদ। যাই হোক, এই সময়ে সকালে কিছু শুকনো খাবার খেয়ে সারাদিন ধরে পালিত হয় রোজা এবং সন্ধ্যেবেলায় রোজা ভেঙে পালন করা হয় ইফতার। গতকাল বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকারা। বলিউডের ছোটপর্দা থেকে বড়পর্দা মোটামুটি সবাই উপস্থিত ছিলেন। সলমন খান, পূজা হেগড়ে, প্রীতি জিন্টা, সিদ্ধার্থ মলহোত্রা, কাজল, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, ভারতী সিং, এমসি স্ত্যান, দেবিনা-গুরমিত-সহ অনেকেই আমন্ত্রিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান ও তাঁর স্বামীও।

বর্তমানে সানা গর্ভবতী। আর সেলিব্রিটিদের ঢল মানেই সেখানে পাপারাজ্জিদের মেলা, তা বলাই বাহুল্য। এদিন বাবা সিদ্দিকীর ইফতার পার্টি থেকেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল, সানা খানকে নিয়ে চরম বিতর্কিত একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সানার স্বামী মুফতি আনাস সৈয়দ সানার হাত ধরে টানতে টানতে তাঁকে নিয়ে যাচ্ছেন কোথাও, যা রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল সানাকে। অভিনেত্রীর মুখ চোখ দেখেই তা প্রমাণিত। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই শ্বাসরুদ্ধকর প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সানা খান ও তাঁর স্বামীর এহেন দৃশ্য দেখে অনেকেই মনে করেছেন তাঁরা হয়তো তাড়াহুড়োয় ছিলেন। একজন ব্যক্তি বলেন, “ওকে শ্বাস নিতে দাও, ম্যান।” আরেকজন বলেছেন, “কেন সানাকে দ্রুত টেনে নিয়ে যাচ্ছেন?”

এই ভিডিওটি চোখ এড়িয়ে যায়নি সানারও। সানা ভক্তদের উদ্বেগকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “এই ভিডিওটি এইমাত্র আমার নজরে এসেছে। এবং আমি জানি যে এটি আমার সমস্ত প্রিয় ভাই ও বোনদের কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে।  পার্টি থেকে বেরিয়ে আসার পরেই আমাদের ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে ব্যহত হয়। আমাদের অনেক বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। স্বাভাবিকভাবেই ঘামতে শুরু করি এবং অস্বস্তি বোধ করি, তাই আমার স্বামী আমাকে দ্রুত ভিতরে নিয়ে যেতে চাইলেন যাতে আমি বসে খানিকক্ষণ পানি এবং কিছু বাতাস নিতে পারি। আমিই তাঁক বলেছিলাম চল তাড়াতাড়ি ভিতরে যাই কারণ আমরা প্যাপদের দ্বারা বিরক্ত হতে চাই না। তাই শুধু একটি অনুরোধ, অনুগ্রহ করে অন্যথা ভাববেন না। আপনাদের উদ্বেগের জন্য আবারও সবাইকে ধন্যবাদ। এখানে সকলের প্রতি রইল অনেক ভালোবাসা।” সানাকে, বিগ বস 6-এ দেখা গিয়েছিল, ২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগে তিনি অভিনয় ছেড়ে দেন। এই বছরের মার্চ মাসে, সানা তাঁর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছিলেন।  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে