চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানে উঠে অতিরিক্ত মদ্যপান, প্রথম বিদেশ সফরে কী কাণ্ড বাধিয়েছিলেন মনোজ?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা মনোজ বাজপায়ী। বিগত কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন, বেশিরভাগ ছবিতে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও তিনি নেগেটিভ এবং পজিটিভ দুরকম অভিনয়েই সিদ্ধ। তাঁকে শেষ দেখা যায়, গুলমোহরে। যেখানে তিনি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের বিষয়ে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ করলেন। জানালেন তাঁর প্রথম আন্তর্জাতিক বিমান সফর ছিল প্যারিস, সেখানে একটি প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিলেন তিনি।

তবে সেখানেই ঘটিয়ে ফেলেন একটি অঘটন। ফ্লাইটে যখন তাঁকে অ্যালকোহল পরিবেশন করা হয় তখন তিনি প্রবল উত্তেজনার বশে অনেক বেশি মদ্যপান করতে শুরু করেন। কার্লি টেলস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্যারিস ভ্রমণের কথা করে বলেন, ফ্লাইটে তাঁকে এতটা অ্যালকোহল দেওয়া হয় যে, বিনামূল্যে অ্যালকোহল পেয়ে তিনি হতবাক হয়ে যান এবং নামা পর্যন্ত পান অ্যালকোহল করেই চলেন।

মনোজ বলেন, “যখন আমি থিয়েটার করতাম, আমি প্যারিসে গিয়েছিলাম, এটাই ছিল আমার প্রথম আন্তর্জাতিক ভ্রমণ। ফ্লাইটে থাকাকালীন, আমি মোটেও অ্যালকোহল গ্রহণ করিনি, কারণ আমি ভেবেছিলাম তাঁরা আমাকে এর জন্য চার্জ করবে এবং আমার কাছে টাকা ছিল না! থিয়েটারের কারণে আমি একটি বিনিময় প্রোগ্রামের অংশ হিসাবে সেখানে যাচ্ছিলাম তাই সেখানে যাওয়ার পরে আমি জানতে পারি যে তাঁরা এটি বিনামূল্যে পরিবেশন করে। ফিরে আসার সময় এত পান করলাম যে অজ্ঞান হয়ে পড়লাম!” বাজপেয়ী আরও বলেন যে, তাঁর প্যারিস ভ্রমণটি একটি চোখ খুলে দেওয়ার মতো ছিল যেখানে তিনি চপস্টিক ব্যবহার করে কীভাবে খেতে হবে তা সহ নতুন জিনিসের অভিজ্ঞতা লাভ করেছিলেন।  

 

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ