এক ঝাঁক ইচ্ছে ডানার উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশারি বিতরণ

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : এক ঝাঁক ইচ্ছে ডানা। নামের মধ্যে রয়েছে একটা আন্তরিকতা ও পরম্পরা। নববারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন।সংস্থার সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে জেলা জুড়ে বিভিন্ন জনকল্যাণ মূলক সামাজিক কর্মসূচি করে চলেছে । সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে দুঃস্থ মানুষদের প্রীতি মশারি উপহার প্রদান করল স্হানীয় দক্ষিণ মাসুন্দা পল্লী মঙ্গল সমিতির প্রাঙ্গণে।অসহায় মানুষের হাতে মশারি তুলে দিলেন নববারাকপুর পুরসভার (New Barrackpore Municipality) পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, সমাজকর্মী বাপি চক্রবর্তী সহ সংস্থার মহিলা সদস্যরা।

পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা(Prabir Saha) বলেন, এক ঝাঁক ইচ্ছে ডানার ডানা প্রস্ফুটিত হচ্ছে ধীরে ধীরে। খুব ভালো সদর্থক অনুষ্ঠান ।সামনেই বর্ষার আগমন। নিউ বারাকপুর শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটা কম। সচেতনতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে পুরসভা। নাগরিকরদের উদ্দেশ্য পুরপ্রধান (Chairman) বলেন, শুধু মশারি গ্রহন করলে হবে না। নিজেদের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সকলের সন্মিলিত উদ্যোগে শহরকে সুন্দর পরিচ্ছন্ন এবং ডেঙ্গি মুক্ত করতে পারবো বলে আশাবাদী পুরপ্রধান। ইতিমধ্যেই পুরসভা জঞ্জাল কর মুকুব করে দিয়েছে।

সংস্থার সভাপতি সৌমেন সাহা জানান, সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে দুঃস্থ মানুষদের মশারি বিতরণ এবং বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে সুস্থ পরিবেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সংস্থার সদস্যরা। স্হানীয় ও বহিরাগত শিল্পীরা সংগীত নৃত্য আবৃত্তি শ্রুতিনাটক পরিবেশন করেন এদিন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের