৪ বছর আগে বিয়ে করেছেন মাহি গিল, এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন?

আমার বিয়ে করার দরকার কেন? আমি এভাবেই সুখী (সিঙ্গেল)। আমি মনে কর, অবিবাহিতরাইনা সুখী থাকতে পারে। একজন পরিবার এবং সন্তান ছাড়াও থাকতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে চমকের শেষ নেই। প্রতিনিয়ত সংবাদের শিরোনাম বনছে বলিউডের এক একটি চমকপ্রদ খবর। তারকাদের বিয়ে, ডেটিং নিয়ে গুজব তো লেগেই রয়েছে। ক্ষণে ক্ষণে তাঁদের প্রেগন্যান্সি গুজব নিয়েও ছয়লাপ সর্বত্র। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, একজন মুম্বই অভিনেতা লুকিয়ে ইজিপ্টের একজন রমণীকে বিয়ে করে নেন। তাঁদের সন্তানও রয়েছে। এমনকী তাঁদের বিয়ের খবর বহুদিন পর প্রকাশ্যে এসেছে। এবার গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মাহি গিল। এতদিন তিনি তাঁর বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন।

অবশেষে থলি থেকে বিড়ালটি বেরিয়ে এসেছে। প্রকাশিত হয়েছে, মাহি গিল দীর্ঘদিনের প্রেমিক শিল্প উদ্যোক্তা রবি কেসারকে বিয়ে করেছেন। মাহি এ কথা নিজেও নিশ্চিত করেছেন যে তিনি কেসারকে বিয়ে করেছেন। গোপনে মাহি ২০১৯ সালে রবি কেসারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে, অভিনেত্রী রবির সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এইচটি-র সঙ্গে কথা বলার সময়, মাহি গিল বলেন, “আমি তাঁকে বিয়ে করেছি।”

এখন তিনি একজন আড়াই বছরের কন্যা সন্তানের মা। মেয়ের নাম রেখেছেন ভেরোনিকা। তাঁর কথায়, “আমি কেন সোশ্যাল মিডিয়ায় ভেরোনিকার ছবি পোস্ট করিনি তার ব্যক্তিগত কারণ রয়েছে। আমি খুব ব্যক্তিগত এবং লাজুক ব্যক্তি। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আনতে চাইনা।” ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে মাহিকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, মাহি একটি হিন্দি দৈনিককে বলেন, “আমার বিয়ে করার দরকার কেন? আমি এভাবেই সুখী (সিঙ্গেল)। আমি মনে কর, অবিবাহিতরাইনা সুখী থাকতে পারে। একজন পরিবার এবং সন্তান ছাড়াও থাকতে পারে। আমি মনে করি না যে আমাদের বাচ্চাদের এবং একটি পরিবারের জন্য বিবাহের প্রয়োজন। বিয়ে একটি সুন্দর জিনিস কিন্তু এটি করতে যাবেন কি না, এটি একটি ব্যক্তিগত পছন্দ।” মাহি গিল বলিউডের চলচ্চিত্র দেব ডি, দাবাং, সাহেব বিবি অর গ্যাংস্টার, দুর্গামতি এবং আরও অনেক কিছুতে কাজের জন্য সুপরিচিত।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে