‘এনসিপিতেই থাকছি’, দলে ভাঙ্গনের সম্ভাবনা ওড়ালেন অজিত পওয়ার

কোনও বিধায়কের স্বাক্ষর নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কাকা শরদ পওয়ারের হাতে গড়া এনসিপিতে ভাঙ্গন ধরিয়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা ওড়ালেন অজিত পওয়ার। আজ মঙ্গলবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বলেন, ‘আমি বিজেপি কেন, কোথাও যাচ্ছি না। এনসিপিতেই রয়েছি। এনসিপিতেই থাকছি। বিধায়কদের স্বাক্ষর সংগ্রহ নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তার কোনও ভিত্তি নেই।’

গত কয়েকদিন ধরেই বেসুরো গাইছিলেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা অজিত পওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা করার পাশাপাশি তিনি ইভিএমের প্রশংসাও করেও দলবদলের জল্পনা উসকে দিয়েছিলেন। মরাঠা রাজনীতিতে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে, এনসিপিতে ভাঙিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন শরদ পওয়ারের ভাইপো। এমনকী দলের ৪০ বিধায়কের সইও সংগ্রহ করে রেখেছেন তিনি। একনাথ শিন্ডেকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করা হলেই তিনি ৪০ বিধায়ককে ভাঙিয়ে এনডিএ’তে সামিল হবেন বলে  নাকিও বিজেপি শীর্ষ নেতৃত্বকে শর্ত দিয়েছেন।

যদিও এদিন তাঁকে ঘিরে যাবতীয় রাজনৈতিক জল্পনা উড়িয়ে দিয়েছেন অজিত পওয়ার। তাঁর কথায়, ‘যা রটছে তার কোনও ভিত্তি নেই। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করার পিছনে দলে ভাঙ্গন ধরানোর কোনও সম্পর্ক নেই। এনসিপির কর্মী-সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এনসিপি অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। কখনও ক্ষমতায় থেকেছি, আবার কখনও বিরোধী দলে থেকেছি।’

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র