ঝাড়গ্রামের মঙ্গলবাঁধি খালের ওপর সেতু নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের লাউদহ এলাকায় মঙ্গলবাঁধি খালের উপর সেতু নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের। বর্ষাকালে খালে জল থাকে, চাষিরা সবজি আনতে যেতে পারে না খাল পেরিয়ে, যার ফলে সবজি খালের জলে নষ্ট হয়ে যায়। খালের ওই পাড়ে প্রায় কয়েকশো বিঘা জমিতে সবজি ও ধানের চাষ সারাবছর হয়। একদিকে ঝাড়গ্রামের(jhargram) লাউদহ গ্রাম আর একদিকে সুবর্নরেখা নদী। সুবর্ণরেখা নদীর পাড়ে সব্জি চাষের জমি।

সব্জি চাষের জমিতে যেতে হলে লাউদহ গ্রামের(Laudaha Village) চাষিদের মঙ্গলবাধিঁ খাল পেরিয়ে যেতে হয়। বর্ষাকালে তা সম্ভব হয় না। বর্ষা কালে খালে জল ভর্তি হয়ে যায়। পারাপার করতে হয় গলা ভর্তি জলে বা টিনের ডেগে। সিপিএমের আমল থেকে চাষিরা প্রশাসনের দ্বারস্থ হয় এখন তৃণমূল ক্ষমতায়। তা সত্ত্বেও এখনো কোন সুরাহা হয়নি। তবে স্থানীয় মানুষজন বর্তমান সরকার থাকাকালীন এই দীর্ঘদিনের দুর্ভোগ সমাধান হবে বলে আশাবাদী। গ্রামবাসীদের দাবি, মঙ্গলবাদী খালের উপর একটি সেতু নির্মাণ করে দেওয়া হোক। তাহলে ওই এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

বিজেপির সাঁকরাইল(Sakrail) মন্ডল কমিটির সভাপতি জিতেন সিং বলেন ,৩৪ বছর বাম জমানায় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। একবার ইঞ্জিনিয়ার এসেছিলেন, সেতু নির্মাণের জন্য টাকাও বরাদ্দ হয়েছিল। কিন্তু আজও সেই সেতু নির্মাণ হয়নি কিছু মানুষের জন্য। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এই এলাকার চাষীদের। তিনি ওই এলাকায় মঙ্গলবাঁধি খালের উপর দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। সেতুটি নির্মাণ হলে ওই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান।

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও