উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। সঙ্গে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। এই দুই ফলায় বৃষ্টি বাড়বে দক্ষিণ ও উত্তরবঙ্গে। এমনিতেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে আজ, রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলাতে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। এখানে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে। দার্জিলিং-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্যোগের কথা মাথাতে রেখে সতর্ক রয়েছে প্রশাসন।

আরও পডুন: দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

অপরদিকে দক্ষিণবঙ্গে গত দুদিন ধরেই ভ্যাপসা গরম রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও পূবালি বাতাসের দাপটে ভারী বৃষ্টি হচ্ছে না। তবে পূবালি বাতাসের দাপট কমে যাবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ, রবিবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আগামিকাল সোমবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামী মঙ্গল ও বুধবার। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া-সংলগ্ন জেলাগুলিতে।

আজ, রবিবার সকাল থেকেই কলকাতার আবহাওয়া অস্বস্তিকর। আংশিক মেঘলা রয়েছে আকাশ। সঙ্গে বজায় রয়েছে গরম এবং অস্বস্তি। এদিন শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভবনা রয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি