করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আচমকাই শনিবার রাতে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলার অভিযোগ। পাক সরকার সূত্রে খবর, করাচিতে গুলিস্তান-ই-জোহরে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তার আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠান, পাকিস্তানের মৌসম ভবন এবং আধা সামরিক বাহিনী ‘রেঞ্জার্স’-এর দফতর রয়েছে। সেই কথা মাথাতে রেখেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলিস্তান-ই-জোহরের আক্রমণস্থলে যায় বিশাল পাক সেনা ও করাচি পুলিশ। বন্ধ করে দেওয়া সেদিকের সমস্ত রাস্তা। যদিও সন্ত্রাসবাদদের মূল টার্গেট ছিল আধা সামরিক বাহিনীর দফতর। প্রথমে বোমা মারা হয় সেখানে, পরে গোলাগুলি চলে। এই হামলার জেরে এখনও পর্যন্ত চার পাক রেঞ্জার্স নিহতও হয়েছেন বলে করাচি পুলিশ সূত্রে জানা গিয়েছে। খতম ৬ জঙ্গি। 

আরও পডুন: মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

এলাকা ঘিরে ফেলেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীও। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা সম্পর্কে জানানো হয়েছে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে। তাঁর সঙ্গে কথাও হয়েছে প্রদেশের আইজিপি এবং অতিরিক্ত আইজি-র। এই বিষয়ে পাক সংবাদমাধ্যমকে সিন্ধু প্রদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল জাভেদ আলম ওধো জানিয়েছেন, আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। এটি একটি সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছেন তিনি। গাড়ি নিয়ে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা করা হয়। বাহিনীর দফতরের মূল প্রবেশদ্বারে গাড়ি নিয়ে ধাক্কা মারে হামলাকারীরা। পরে গুলি চালায় ও বোমা ছোড়ে। যদিও আত্মঘাতী হামলার তত্ত্বও উড়িয়ে দেননি জাভেদ আলম। ছয় থেকে আটজন জঙ্গি এই হামলা চালিয়েছিল বলে পরে জেনেছে করাচি পুলিশ ও পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। মোট ছয় জঙ্গিকে নিকেশ করেছে পাক সেনা। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। তবে গুলিস্তান-ই-জোহরের আধা সামরিক বাহিনীর ঘাঁটি থেকে এখনও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাসন্তীতে, দুই পরিবারের সংঘর্ষে আহত ৮

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

জুটল না ভাত, খেতে বসতেই জামাইবাবুকে কুপিয়ে খুন করল দিদি-ভাই

‘মির্জাপুর’-এর যৌন দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, মিলল A সার্টিফিকেট

‘ধুরন্ধর’ স্টাইলে পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির আত্মীয়

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর