ইয়েমেন ত্রাণ বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে নিহত ৮৫, আহত শতাধিক

আহত হয়েছেন শতাধিক মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে (Yemen) ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৮৫ জনের। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বাব আল ইয়েমেন জেলায় (Bab al-Yemen district) একটি স্কুলে এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে। এক দশকের মধ্যে সেদেশে সবচেয়ে বড় পদপিষ্টের ঘটনা এটি।

ঘটনার বিষয়ে এক নিরাপত্তাকর্মী বলেন, ‘পদপিষ্ট হয়ে কম করে ৮৫ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৩২২ জন।’ সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে। বাব আল ইয়েমেন জেলায় (Bab al-Yemen district) স্কুলটিতে যখন ত্রাণ বিতরণ চলছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদসংস্থাটি। ঈদের আগে রমজান মাসে দরিদ্র দেশটির কয়েক শ মানুষ এদিন সাহায্য নেওয়ার জন্য স্কুলটিতে জড়ো হয়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সংবাদমাধ্যম (Al Masirah TV channel) একটি ভিডিও সম্প্রচার করেচে দুর্ঘটনার। সেখানে দেখা গিয়েছে, মৃতদেহের স্তুপ জমে রয়েছে আর সেই স্তুপ পেরিয়ে মানুষ প্রাণপণে দৌড়চ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুথি রাজনৈতিক প্রধান মাহদি আল-মাশাত (Mahdi al-Mashat) এই ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন।

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের