ফের বিপাকে হানি সিং! গায়কের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

এরপরই হানি ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করে তাঁর উপর অত্যাচার চালায়। যদিও এই বিষয়ে কোনও মুখ খোলেন নি হানি সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এই মুহূর্তে সংবাদের চর্চায় রয়েছেন বলিউডের বিখ্যাত র‍্যাপার হানি সিং। তাঁর পেশাগত এবং ব্যক্তিগত সব নিয়েই মানুষের মাথা ঘামানোর শেষ নেই। ৯ বছর বিরতির পর আবারও ফিরেছেন বলিউডে। তাঁর সৃষ্টি একাধিক আইকনিক র‍্যাপ গান আজও সমান জনপ্রিয় বলিউডে। আপাতত তিনি এখন তাঁর নতুন অ্যালবাম ৩.০-র প্রচারে ব্যস্ত।

এছাড়াও অভিনেত্রী নুসরত ভারুচার সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে চর্চা। এরই মাঝেই হানি সিংয়ের বিরুদ্ধে দায়ের হল অপহরণের অভিযোগ। বিবেক রমন নামে একজন ইভেন্ট কোম্পানির মালিক হানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন। বিবেক রমনের অভিযোগ, হানির সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে একটি অনুষ্ঠান বাতিল করেন। এরপরই হানি ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করে তাঁর উপর অত্যাচার চালায়। যদিও এই বিষয়ে কোনও মুখ খোলেন নি হানি সিং।

এই মুহূর্তে তিনি তারা ৩.০ অ্যালবামের প্রচারের কারণে আলোচনায় রয়েছেন। তবে র‍্যাপারের বিরুদ্ধে এহেন বিস্ফোরক অভিযোগের সত্যতা থাকলেও আইনি জটিলতায় জড়াননি হানি। এদিকে সম্প্রতি তিনি নিজেই ঘোষণা করেছেন যে, নেটফ্লিক্সে তাঁর একটি তথ্যচিত্রও আসতে চলেছে। তাতে হানির মানসিক অবসাদের গোটা অধ্যায় তুলে ধরা হবে, যে কারণে তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। 

 

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর