দক্ষিণ এশিয়ায় বাল্যবধূর সংখ্যা ২৯ কোটি!

পৃথিবী জুড়ে মোট বাল্যবধূর ৪৫ শতাংশ আছে শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাল্য বিবাহ সম্পূর্ণ বেআইনি। তবে বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে বাল্য বিবাহের শিকার বহু কিশোরী। দক্ষিণ এশিয়াতেই এই সংখ্যাটা ২৯ কোটি। তথ্য বলছে সারা বিশ্বে বাল্য বিবাহে শীর্ষস্থানে আছে দক্ষিণ এশিয়া (SOUTH ASIA)।

ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী, পৃথিবী জুড়ে মোট বাল্যবধূর ৪৫ শতাংশ আছে শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই! জানা যাচ্ছে, অতিমারির সময়ে বাল্য বিবাহের সংখ্যা বেড়েছে। অর্থ সংকটের মুখে পড়ে অনেক পরিবার ছোট্ট মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আবার মহামারির সময়ে স্কুল বন্ধ ছিল দীর্ঘ দিন। সেই সময়েও বাড়ির নাবালিকাদের অনেকে বিয়ে দিয়েছেন।  

ইউনিসেফের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত পরিচালক নোয়ালা স্কিনার এই প্রসঙ্গে বলেন, দক্ষিণ এশিয়ার এই বোঝা দুঃখজনক। তিনি বিবৃতি দিয়ে বলেন, বাল্য বিবাহের কারণে আগামীর মহিলারা শিক্ষা থেকে বঞ্চিত হয়। ভবিষ্যৎ নষ্ট হয়। এমনকী স্বাস্থ্য সুরক্ষাও ঝুঁকির মুখে পড়ে।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান। আফগানিস্তানের মহিলাদের সর্বনিম্ন বিয়ের বয়স ১৬। ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় সর্বনিম্ন বয়স ১৮। নেপালে বয়স ২০।

ইউনিসেফ সূত্রে খবর, ভারত, বাংলাদেশ এবং নেপালের ১৬টি জায়গায় সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অতিমারি পরিস্থিতিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের সময়ে নাবালিকাদের বিয়ে দেওয়াকেই পরিবারগুলি মনে করেছে ‘সর্বোত্তম বিকল্প’।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই